শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ২য় দিনে ৮৯ জনের জরিমানা, একজনের কারাদন্ড
প্রকাশ: ২ জুলাই, ২০২১, ১১:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ২য় দিনে ৮৯ জনের জরিমানা, একজনের কারাদন্ড

ভোলা প্রতিনিধি:
ভোলায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আরো ৮৯ জনের জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিনা কারনে ঘোরাফেরার কারনে এক ব্যক্তিকে ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ১৯৩ জনের জরিমানা এবং ৩ জনের কারাদন্ড দেয়া হলো। লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় এ জেল- জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২ জুলাই)
জেলার ৬ উপজেলায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। জরিমানা আদায় হয়েছে ভোলা সদরে ৩৭ জনের ৩২ হাজার ৩০০টাকা, দৌলতখানে ৬ জনের ১৮০০ টাকা, বোরহানউদ্দিনে ২৪ জনের ১১ হাজার ৩০০ টাকা, লালমোহনে ৭ জনের ৩ হাজার ৬০০ টাকা, চরফ্যাশনে ১২ জনের ১৭ হাজার ৯০০ টাকা এবং ৪ জনের ২ হাজার টাকা। একই সাথে কিনা কারনে ঘোরাফেরা করায় চরফ্যাশনে এক জনের ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন,স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী, বিজিবি, পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার নিয়ে ৬ উপজেলায়
১২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমান্য করায়
৮৯ জনের জরিমানা এবং একজনের কারাদন্ড দেয়া হয়েছে।
এদিকে কঠোর লকডাউনের ২য় দিনেও ছিলো সড়ক ফাঁকা। ছিলনা কোন গনপরিবহন। জেলা ও উপজেলা পর্যায়র পুলিশের চেকপোস্ট ও মোবাইল টিম কাজ করছে। গুরুত্বপূর্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি, ও র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের টহল চলছে। ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
এদিকে শহরের দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সড়কে চলছে না কোন গনপরিবহন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »