শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলা-লক্ষীপুর নৌরুটে দীর্ঘজট, পারের অপেক্ষায় ২ শতাধিক যানবাহন
প্রকাশ: ৩১ মে, ২০২১, ১০:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলা-লক্ষীপুর নৌরুটে দীর্ঘজট, পারের অপেক্ষায় ২ শতাধিক যানবাহন

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
নাব্যতা সংকট এবং ঝড়ের কারণে ৩ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় ভোলা-লক্ষীপুর রুটের উভয় পাড়ে পারের অপেক্ষায় রয়েছে ২ শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।
ভোলার ইলিশা ঘাটে ৯০টি এবং মজু চৌধুরি ঘাটে আরও ৮০ পণ্যবাহী পরিবহন পারের অপেক্ষায় থাকতে দেখা যায়।
জানা যায়, দেশের সবচেয়ে দীর্ঘতম ভোলা-লক্ষীপুর ফেরি রুটটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম। ২৮ কিলোমিটারের এ রুটে বর্তমানে চারটি ফেরি নিয়মিত চলাচল করেছে। ট্রাক চালকরা জানান, তাদের মধ্যে অনেকেই গড়ে ৩-৪ দিন ধরে অপেক্ষা করছেন কিন্তু গন্তব্যে যেতে পারছেন না। কবে যেতে পারবেন তাও তাদের জানা নেই। তাদের অভিযোগ, দৈনিক চারটি ফেরি ৮ বার করে ফেরি চলাচল করলেও জট কমছে না।
এতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কয়েকজন ট্রাক চালক জানান, ভোলা-লক্ষীপুর রুটটি গুরুপ্তপূর্ণ হলেও অবহেলিত। একের পর এক সমস্যা লেগেই আছে। একদিকে নাব্যতা সংকট অন্যদিকে জোয়ার ভাটা। এতে ৩ ঘণ্টার পথ যেতে গড়ে ৪-৫ ঘণ্টা লাগছে।
ঘাটে গিয়ে জানা যায়, চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হলেও ফেরির ট্রিপ কমে যাওয়ায় উভয় পাড়ে পরিবহনের দীর্ঘ লাইনজটের সৃষ্টি হয়েছে। জট কমাতে ৮ বার করে পারাপার হলেই কিছুতেই জট কমছে না। এতে চরম দুর্ভোগ আর ভোগান্তির মধ্যে পড়েছে ট্রাক ও পরিবহন শ্রমিকরা।
তবে খুব দ্রুত জট কমে যাবে বলে জানিয়েছেন ভোলা ফেরিঘাটের বিআইডব্লিটিসির ম্যানেজার মো. পারভেজ খান। তিনি বলেন, ঝড়ের কারণে ৩ দিন ফেরি চলাচল বন্ধ ছিলো। এতে ঘাটে পরিবহনের চাপ বেড়েছে। তবে আমরা দ্রুত জট কমানোর চেষ্টা করছি। আশাকরি, আগামী ২ দিনের মধ্য জট কমে যাবে। তখন আর এ অবস্থা থাকবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »