শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলা-লক্ষ্মীপুর নৌরুট, লঞ্চ সংকট, অবৈধ ট্রলারে ঝুঁকিপূর্ণ যাতায়াত
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২২, ১০:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলা-লক্ষ্মীপুর নৌরুট, লঞ্চ সংকট, অবৈধ ট্রলারে ঝুঁকিপূর্ণ যাতায়াত

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ঈদ সামনে রেখে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ভিড় বাড়লেও এ রুটে বাড়ানো হয়নি কোনো লঞ্চ। এতে চরম দুর্ভোগে পড়ছেন এ রুটের চলাচল করা যাত্রীরা।
লঞ্চ ও সি-ট্রাকের অভাবে বাধ্য হয়েই যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন। বিপজ্জনক এ নৌরুটে উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। এতে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জানা গেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে নৌপথ। তাই ওই সব অঞ্চলের যাত্রীদের ভোলা-লক্ষ্মীপুর নৌরুট ব্যবহার করতে হয়। এ নৌরুটটি ডেঞ্জার জোনের আওতায় থাকায় শুধুমাত্র সি-ট্রাক ও সি-সার্ভে সনদধারী লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়লেও এ রুটে বাড়ানো হয়নি কোনো লঞ্চ। বর্তমানে এ নৌরুটে দুটি সি- ট্রাক ও একটি লঞ্চ চলাচল করলেও যাত্রীর চাপ কিছুতেই কমানো যাচ্ছে না। তাই যাত্রীরা বাধ্য হয়েই ছোট ছোট ট্রলারে পারাপার হচ্ছেন। পরিবারের সঙ্গে ঈদ করতে আসা মানুষকে চরম দুর্ভোগ উপেক্ষা করে বাড়ি ফিরতে হচ্ছে।
যাত্রী তানিয়া রহমান বলেন, এ নৌরুটটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে লঞ্চ কম থাকায় মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মাকসুদ রহমান ও ফারুক বলেন, ঈদ উপলক্ষে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ বাড়ানো হয়নি, তাই বাধ্য হয়ে যাত্রীরা ট্রলারে যাতায়াত করছে।অভিযোগ উঠেছে, ঈদকে সামনে রেখে এ রুটে লঞ্চ বাড়ানোর দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এক শ্রেণির প্রভাবশালী চক্র অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপার করছে। অভিযান না থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অবৈধ ট্রলারে যাত্রী পারাপার বন্ধে অভিযান চলছে জানিয়েছেন ইলিশা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, লঞ্চ সংকট থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রলারে পারাপার হচ্ছেন। তবে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।
ভোলা নৌ বন্দরের বিআইডব্লিটিএ সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে খুব শিগগিরই আরও তিনটি লঞ্চ দেওয়া হবে। তখন আর মানুষের এমন ভোগান্তি থাকবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »