শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলা হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ নারীসহ ৭ জনের মৃত্যু
প্রকাশ: ১ আগস্ট, ২০২১, ৬:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলা হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ নারীসহ ৭ জনের মৃত্যু

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালের এদের মৃত্যু হয়। এদের মধ্যে ৬ জন সদর উপজেলা ও একজন লালমোহন উপজেলার বাসিন্দা। ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ইয়ানুর (১৯), উত্তর দিঘলদী ইউনিয়নের আসমা বেগম (৩৩), ধনিয়া ইউনিয়নের রেনু বিবি (৬৫), সাহানুর বেগম (৫৬), শিবপুর ইউনিয়নের রেনু বেগম (৫০) ও লালমোহন উপজেলার গজারিয়া এলাকার মোঃ আবু তাহের (৬০) করোনা উপসর্গ নিয়ে এবং সদর উপজেলার পৌর নবীপুর এলাকার মোঃ তসির (৫০) করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়া গত ২৪ ঘন্টায় ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৪ দশমিক ৪ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৮৯ জন ভোলা সদর, ১ জন দৌলতখান, ৯ জন বোরহানউদ্দিন, লালমোহন ২৩ জন, ১৪ জন চরফ্যাশন ও ৭ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আরো ৩১জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। ভোলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৪৩ জনের মধ্যে ৬৯ জন নারী ও ৭৪ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে ১ থেকে ১৯ বছর বয়সী আক্রান্ত ২৫ জন, ২০ থেকে ২৯ বছর বয়সী ৩৩ জন, ৩০ খেকে ৩৯ বছর বয়সী ৩০ জন, ৪০ থেকে ৫৯ বছর বয়সী ৩২ জন, ৬০ থেকে ৭৯ বছর বয়সী ২১ জন এবং ৮০ থেকে ১০০ বছর বয়সী মাত্র ২ জন রয়েছেন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের আক্রান্তের হার ১৬ শতাংশ আর ৩০ বছরের নিচে আক্রান্তের হার ৪১ শতাংশ। এছাড়া ৩০ থেকে ৫৯ বছর বয়সীদের আক্রান্তের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত জেলার সাত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই আক্রান্ত হন ১ হাজার ৫৯৬ জন। আর গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭৯১ জন। এর মধ্যে ২৫ জুলাই ১০২ জন, ২৬ জুলাই ১৩৭ জন‌, ২৭ জুলাই ১২০ জন, ২৮ জুলাই ১৭৬, ২৯ জুলাই ১১৩ ও ৩১ জুলাই ১৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ভোলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৬৫৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৮ জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৪২ জন চিকিৎসাধীন রয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৩১ জনের। এর বাইরেও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »