বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোনয়ন না পেয়ে যা বললেন মাহি
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩, ৩:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মনোনয়ন না পেয়ে যা বললেন মাহি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪
রাজনীতিতে সক্রিয় হয়ে আওয়ামী লীগের সাংসদ প্রার্থী হতে চেয়েছিলেন মাহিয়া মাহি। ২৯ ডিসেম্বর তিনি দল থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে মাহিয়া মাহিকে মনোনয়ন দেওয়া হয়নি। রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ক্ষমতাসীন এ দলের মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাহিয়া মাহি তার ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, প্রধানমন্ত্রী দলের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তা ভালোর জন্য। আমি মনোনয়ন না পেলেও দলের পক্ষে কাজ করবো। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের সাংসদ প্রার্থী হিসেবে মাহি নয়, নৌকার টিকেট পেয়েছেন জিয়াউর রহমান।

তার নাম নিয়ে মাহি বলেন, জিয়াউর রহমান নামে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নিশ্চয়ই তিনি দলের জন্য বেস্ট। তার পক্ষে এবং নৌকার পক্ষে আমি মাঠে কাজ করবো। ওই আসনে যেন আওয়ামী কমপক্ষে ৫০ হাজার বেশি ভোটে জেতে সেই লক্ষ্যে কাজ করবো।

জনপ্রিয় এই চিত্রনায়িকা বলেন, ওই আসনে আরও যারা প্রার্থী হতে চেয়েও মনোনয়ন পাননি সবাইকে বলবো, আসুন আমরা পহেলা ফেব্রুয়ারির নির্বাচনে এক হয়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে নৌকা জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেই।

বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উপনির্বাচনে নৌকা থেকে মনোনয়ন না পেলেও মাহি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »