সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মশার উপদ্রবে অতিষ্ঠ বরিশাল নগরবাসী
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ২:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মশার উপদ্রবে অতিষ্ঠ বরিশাল নগরবাসী

মশার উপদ্রবে অতিষ্ঠ বরিশাল নগরবাসী। দিনের বেলায়ও কয়েল জ্বালিয়ে রক্ষা পাওয়া যাচ্ছে না। মশাদের বাঁচামরার লড়াইয়ে দিনশেষে যেন জয় হয় মশাদেরই। এদিকে মশানিধন কর্মীরা বলছেন, ড্রেন ও খালগুলো অপরিষ্কার থাকায় নিয়মিত ওষুধ ছিটানোর পরও মশা কমছে না।

এদিকে বর্ষা মৌসুমের আগে ভালো মানের ওষুধ ছিটিয়ে মশানিধনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও সচেতন মহল।

বরিশাল সিটি করপোরেশনের (বসিক) মশানিধন কার্যক্রমের টিম লিডার মোহাম্মদ আলী বলেন, প্রতিদিন ৪টি দলে ভাগ হয়ে ৬০ জন কর্মী নগরীর ৩০টি ওয়ার্ডে মশানিধনে ওষুধ ছিটিয়ে থাকেন। পাঁচজনের একটি ইমারজেন্সি টিমও কাজ করে ২৪ ঘণ্টা। কিন্তু ড্রেন ও খালগুলো অপরিষ্কার থাকায় ওষুধ ছিটানোর পরও মশানিধন সম্ভব হচ্ছে না।তিনি বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করছি মশানিধনের।বর্ষা মৌসুমে মশার সমস্যা প্রকট হবে জানিয়ে পরিবেশবাদীদের অভিযোগ, নিম্নমানের ওষুধ ব্যবহারে সঠিকভাবে মশানিধন হয় না।নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমেনা বেগম জানান, দিনেও কয়েল ধরাতে হয়। মশার উপদ্রবে অতিষ্ঠ।
২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল জানান, মশার ওষুধের সঙ্গে কেরোসিন তেল মিশিয়ে দেয়া হয়। ফলে প্রচুর ধোঁয়া হলেও মশা মরছে না। আর মশা না মরায় নগরবাসীর জীবন অতিষ্ঠ।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বাইন বলেন, বর্ষার শুরুতে মশানিধনে সংশ্লিষ্টদের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। না হলে মশার কারণে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হবে।

বরিশাল স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘প্রতিবছরই আমরা মশাবাহিত রোগের মোকাবিলা করি। এ বছরও আমরা প্রস্তুত আছি। যদিও আমরা সচেতনতা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। আশা করছি রোগীর সংখ্যা কমবে।’

জেলা স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »