● ●


মাদকের বিরুদ্ধে অভিযান, ৫০ বছরের পুরোনো আইজি গেট বস্তি উচ্ছেদ: পুলিশ
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে অভিযান, ৫০ বছরের পুরোনো আইজি গেট বস্তি উচ্ছেদ: পুলিশ

রাজধানীর শ্যামপুরের আইজি গেট কলোনি বস্তি উচ্ছেদ করা হয়েছে। শ্যামপুর মডেল থানা-পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ২৬ সেপ্টেম্বর থেকে তিন দিনের বিশেষ অভিযান চালিয়ে এ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছে।

পুলিশ জানিয়েছে, ৫০ বছরের পুরোনো আইজি গেট কলোনি বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা হয়ে আসছিল। এই বস্তি মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি ছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজি গেট ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র প্রকাশ্যে ও গোপনে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক কারবারি ও মাদকসেবীদের নিয়মিত আনাগোনার কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্যামপুর মডেল থানা-পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি পরিচালনা করেছে।

এর ধারাবাহিকতায় মাদক কারবারিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক ব্যবসার অন্যতম ঘাঁটি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় মাদক কারবারিদের ব্যবহৃত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানায় ডিএমপি।

শ্যামপুর থানা–পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজি গেট এলাকায় মাদকদ্রব্য–সংক্রান্ত ২৯টি মামলা হয়েছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫১টি অভিযান পরিচালনা করা হয়। এসব ঘটনায় ৩৮৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »