● ●


মেয়েকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় এসেছিলেন মা, প্রাণ গেল সড়কে
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় এসেছিলেন মা, প্রাণ গেল সড়কে

মিজান বেগমের (৪৬) বাড়ি কিশোরগঞ্জে। মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকায় এসেছিলেন চিকিৎসকের কাছে। হাসপাতালের সামনের সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আঘাতপ্রাপ্ত এই নারী পরে হাসপাতালে মারা গেছেন।

দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়ক বিভাজকে। এ ছাড়া একই দিনে শাওন হোসেন নামে ১৭ বছরের এক কিশোর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের গ্রামের বাড়ি থেকে মেয়ে রিমাকে (১৪) সঙ্গে নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেছিলেন মিজান বেগম। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পেছনে সরে যান তিনি।এ সময় সড়ক বিভাজকের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান মিজান বেগম।

প্রথমে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ক্যান্টনমেন্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বোনের স্বামীর নাম মোহাম্মদ আলী। পরিবারসহ কিশোরগঞ্জ সদরের সুলতানপুরে থাকতেন তাঁর বোন।

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালকের সহকারী শাওন হোসেন (১৭) নিহত হয়েছেন।ডিটিএল পরিবহনের বাসটি রাজধানীর গুলিস্তান থেকে রূপগঞ্জের গাউছিয়া রোডে চলাচল করে।

যাত্রাবাড়ী থানার এসআই শাহিন হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বাসচালকের সহকারী শাওনের বাড়ি ফরিদপুরে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »