● ●


মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৭: ৪৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর দেওয়া খোলা চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছেন দেশের তিন শীর্ষ আলেম। তারা হলেন—অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা লিয়াকত আলী এবং মাওলানা মাহফুজুল হক।

রোববার এক যৌথ জবাবী পত্রে এই তিন শীর্ষ আলেম মাওলানা ওলিপুরীকে চিঠি চালাচালির পথ পরিহার করে সরাসরি বৈঠকে বসে পারস্পরিক আলোচনার আহ্বান জানিয়েছেন।

জবাবী পত্রে তিন আলেম উল্লেখ করেন, মাওলানা মামুনুল হক ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং তার প্রদত্ত বিভিন্ন বক্তব্য সম্পর্কে কিছু অভিযোগ উল্লেখ করে মাওলানা ওলিপুরী তাদের কাছে একটি পত্র পাঠিয়েছিলেন। ওই পত্রের বিষয়বস্তু নিয়ে তারা তিনজন নিজেদের মধ্যে আলোচনা করেন এবং বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর (দেওনা) মাধ্যমে (মুফতী দ্বীন মুহাম্মাদের মারফত) মাওলানা ওলিপুরীকে সরাসরি একত্রে বসে বিস্তারিত আলোচনার আহ্বান জানিয়েছিলেন।

তাদের প্রত্যাশা ছিল, সরাসরি উপস্থিতিতে পারস্পরিক প্রশ্নোত্তর ও বক্তব্য-ব্যাখ্যার মাধ্যমে উত্থাপিত বিষয়গুলোর প্রকৃত অবস্থা পরিষ্কার হবে এবং কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসনের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে মাওলানা ওলিপুরী একটি খোলা চিঠির মাধ্যমে বিষয়টি সর্বসাধারণের সামনে উপস্থাপন করায় তারা বিস্ময় ও আক্ষেপ প্রকাশ করেন।

চিঠিতে তারা আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ের সমাধান কেবল চিঠি আদান-প্রদানের মাধ্যমে সম্ভব নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রেখে সরাসরি উপস্থিতিতে খোলামেলা আলোচনার মাধ্যমেই বিষয়গুলোর সুষ্ঠু সুরাহা হতে পারে। এ জন্য মাওলানা ওলিপুরীকে তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পত্রের শেষাংশে তারা উল্লেখ করেন, যেহেতু মাওলানা ওলিপুরীর পক্ষ থেকে বিষয়টি খোলা চিঠির মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, তাই প্রকৃত অবস্থা দেশবাসীকে অবহিত করার স্বার্থে তাদের প্রেরিত এই জবাবী পত্রটিও সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »