মায়া:রোকেয়া মুন্নি
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মায়া:রোকেয়া মুন্নি

হৃৎপিণ্ডে জমিনে রোপিত এক ব্যামোহ
প্রতিক্রিয়ার শেকড় ছাড়ায় যতটুক;
সেই খানেতেই আমার ফেরা
নিলয় যেনো সবটুক।

তাইতো প্রত্যহ নৈস্বর্গীক যূথে ঘুরা,
ভ্রমান্ডে ওর থেকে গভীর সুখ আছে নাকি?
জানা নেই;

জানা শুধু অলক্ষ্যের কিছু প্রশ্ন
কেমন আছো তুমি ?
আছে কেমন গগণচুম্বি আধভাঙা বাড়ি?
আয়নাবদ্ধ যুগলবন্দি নীল স্বপ্ন;
দীর্ঘশ্বাসের সারি?

স্মৃতি গুলো পোড়ায় নাকি?
টান দুপুরের রৌদ্র কুহক ;
দংশে নাকি মোহ, মানের
সম্মুখে দাঁড়াবার সাহসশূন্য রঙিন বিবেক?

আর্তনাদের প্রতিধ্বনি বাজে নাকি ?
চেঁচায় কি উচ্চবাক্যের প্রতিকল্প চিরকুট ?
এক সমুদ্দুর স্যাঁত বুকের চরে জ্বালিয়ে রাখা
প্রতিশ্রুতির ধূপ প্রদীপ?

কামনার বেদন ধূমে কি?
প্রহসন কারুণ্য বা কদ্দুর !
নির্বিঘ্নে পেড়োয় কি আখির সীমা;
দৃষ্টি যায় যদ্দূর !

হয়তো সময় তালে বদলে যাবে একইভাবে
ঘরের দেয়াল, দিন- রাত্তির, রোজনামচা,
প্রেম, ভরসা দিবা-রাত্রির আলো
দিন ফুরালেও জেনোগো অধ্যাস
কেউ অকারণেই তোমায় বাসে ভালো !




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »