● ●


মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

‘নিজেই নিজের সবচেয়ে বড় সমর্থক হোন’—কথাটি বলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নানা মন্তব্য যেন নিজের সম্পর্কে ধারণা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। তাঁর মতে, কখনো মানুষ প্রশংসায় ভাসাবে, কখনো সমালোচনা করবে। সব সময় অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে।

যুক্তরাজ্যে নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাটরিনা। সম্প্রতি মাতৃত্বের পর তাঁর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঘটনা নতুন করে আলোচনায় আসার পর তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্য পেয়েছে।

ক্যাটরিনা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বয়ান যেন আমাদের আত্মমূল্যবোধ ও নিজেদের সম্পর্কে ধারণাকে প্রভাবিত না করে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, সেখানে অনেক মানুষের অনেক মতামত থাকে। সবার মতামত অনুযায়ী চলতে শুরু করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই বাধাগ্রস্ত হয়।’

অভিনেত্রীর মতে, জীবনের প্রতিটি পর্যায়ে মানুষ একই রকম আত্মবিশ্বাস অনুভব করে না। কোনো দিন নিজের প্রতি ভালো লাগা কাজ করে, আবার কোনো দিন নিজেকেই ভালোভাবে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এই ওঠানামার মধ্যেও নিজের প্রতি সৎ থাকা জরুরি। নিজেকে বদলে ফেলার চাপ না নিয়ে বরং নিজের বর্তমান অবস্থাকে বুঝতে হবে।

ক্যাটরিনা বলেন, ‘কখনো পৃথিবী আপনাকে উদ্‌যাপন করবে, আবার কখনো নিজের সবচেয়ে বড় সমর্থক আপনাকেই হতে হবে।’

জীবনের উত্থান-পতনকে স্বাভাবিকভাবে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। অন্যের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন নিজের এগিয়ে চলার পথ আটকে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাঁর।

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষক্যাটরিনার এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্ক। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক গঠন নিয়ে নানা মন্তব্য করেন কেউ কেউ।

মাতৃত্বের পর নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসতে পারে। কিন্তু ক্যাটরিনার ক্ষেত্রেও সেই পরিবর্তনকে কেন্দ্র করে কটাক্ষ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা হয়। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর কত দ্রুত আগের শারীরিক গঠনে ফিরবেন, তা নিয়ে সমাজের প্রত্যাশা কতটা অযৌক্তিক—সেই প্রশ্নও সামনে আসে।

ক্যাটরিনার সমর্থনে এগিয়ে আসেন বলিউডের কয়েকজন তারকা। অভিনেত্রী পরিণীতি চোপড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর শরীর নিয়ে এ ধরনের মন্তব্যের সমালোচনা করেন। অন্যদিকে সালমান খান ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে তারকাদের বয়স, চেহারা ও শারীরিক গঠন নিয়ে বিদ্রূপ করার প্রবণতার সমালোচনা করেন। গর্ভধারণ ও সন্তান জন্ম দেওয়ার পর নারীর ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ করার বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »