
মা হচ্ছেন বিপাশা বসু!” “বলিউডে ফের সুখবর। আলিয়া ভাটের পর এবার মা হতে চলেছেন বিপাশা বসু। তবে বিপাশা ও তার স্বামী করণ সিং গ্রোভার এ বিষয়ে এখনও মুখ খোলেননি। সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, খুব শীঘ্রই নাকি বিপাশা ও করণ সবার সঙ্গে শেয়ার করে করবেন এই সুখবর।
বলিউডে ফের সুখবর। আলিয়া ভাটের পর এবার মা হতে চলেছেন বিপাশা বসু। তবে বিপাশা ও তার স্বামী করণ সিং গ্রোভার এ বিষয়ে এখনও মুখ খোলেননি।
ঘনিষ্ঠমহল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, খুব শীঘ্রই নাকি বিপাশা ও করণ সবার সঙ্গে শেয়ার করে করবেন এই সুখবর।
এর আগে গত মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় বিপাশার। যেখানে পরিবারের সঙ্গে নৈশভোজে দেখা গিয়েছিল বিপাশাকে। নীল রঙের একটি শার্ট পরেছিলেন তিনি। যা বেশ ঢিলেঢালা ছিল। গাড়ি থেকে বের হতেই বিপাশার ছবি এবং ভিডিও তুলতে থাকেন সাংবাদিকরা। হাসিমুখেই সকলের আবদার রাখেন বিপাশা। পরে আবার পাশে চলে আসেন করণ সিং গ্রোভার। দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন। তারপর রেস্তরাঁর ভিতরে চলে যান।
ইনস্টাগ্রামে বিপাশা ও করণের ভিডিও দেখেই অনেকে দাবি করেন বলিউডের বাঙালি তারকা মা হতে যাচ্ছেন। একজন লেখেন, ‘বিপাশা নিশ্চয়ই অন্তঃসত্ত্বা… রূপের জেল্লা বেড়েছে আবার ঢিলেঢালা পোশাকও পরেছেন।’ আরেকজন লেখেন, ‘বিপাশা ম্যাডাম অবশ্যই অন্তঃসত্ত্বা। কারণ, গত কয়েক মাস ধরেই তিনি এমন ঢিলে পোশাক পরছেন যাতে ওনার গর্ভাবস্থা কারও নজরে না পড়ে। যাকগে যাই হোক না কেনো আমরা খুশি।’
মডেল হিসেবে মুম্বাইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা।
২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়েও করেন করণ-বিপাশা। এখন পর্যন্ত কোনো সন্তান নেই দু’জনের। এবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটনা না ঘটনা, তা অল্প সময়েই প্রকাশ্যে আসবে বলে মনে করছেন অনেকে।