সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মিঠুনকে ‘পদ্ম গোখরা’ বলে তসলিমা নাসরিনের বিদ্রুপ
প্রকাশ: ১৩ মার্চ, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিঠুনকে ‘পদ্ম গোখরা’ বলে তসলিমা নাসরিনের বিদ্রুপ

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গে নির্বাচনী ডামাডোলের মধ্যে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মহাতারকা মিঠুন চক্রবর্তী নিজের সম্পর্কে মন্তব্য করেছেন ‘আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’। আর এ নিয়ে বিদ্রুপ করলেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।ফেসবুকে তসলিমা নাসরিন লিখেছেন, ‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সদস্যও করা হয় তাকে। বছর পাঁচেক আগে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় মিঠুনের। একটি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ ওঠার কিছুদিন পরই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান মিঠুন। ভগ্ন স্বাস্থ্যের কারণ দেখিয়ে ২০১৬ সালের শেষদিকে রাজ্যসভার সদস্য পদও ত্যাগ করেন ‘মহাগুরু’।

তারপর বেশ কিছুদিন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তবে, বাংলার নির্বাচনের কথা মাথায় রেখে মিঠুনকে দলে টানার চেষ্টা করে গেরুয়া শিবির। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত। তারপর থেকেই মিঠুনের বিজেপি যোগ নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনায় সিলমোহর পড়ে মোদীর ব্রিগেড সমাবেশে।

ইতোমধ্যেই ‘ওয়াই প্লাস’ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মিঠুনের জন্য। মিঠুন তার সিনেমার সংলাপের সুরে বলেছিলেন, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। ’ তার এই মন্তব্যেই শোরগোল পড়ে যায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »