বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মির্জাগঞ্জে নৌকার প্রার্থী ও সমর্থকদের উপর সন্ত্রীদের হামলা, আহত ১১ :আটক ১
প্রকাশ: ২১ মে, ২০২৩, ১:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মির্জাগঞ্জে নৌকার প্রার্থী ও সমর্থকদের উপর সন্ত্রীদের হামলা, আহত ১১ :আটক ১

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও সমর্থকদের উপর হামলা করছেন চেয়ারম্যান প্রার্থী সেলিম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালাম মাস্টারসহ একদল সন্ত্রাসী। মির্জাগঞ্জের কাকড়াবুনিয়ার গাবুয়ায় এ হামলার ঘটনা ঘটে।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠী সোটা নিয়ে হামলা করে গুরুতর আহত করেছে ১১ জনকে। এ হামলায় নেতৃত্ব প্রদান করেন সেলিম মিয়া। এসময় কামাল, সালাম মাস্টার, নাসির ও অসংখ্য সন্ত্রাসীদের নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা করে।

গত মঙ্গলবার ১৬ মে দুপুর পৌনে একটার দিকে গাবুয়া বাজার এলাকার জোড়া কালভার্ড নামক স্থানের কেরানী বড়ির সামনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ও তার সমর্থকদের ওপর হামলা করলে ১১ জন আহত হন। আহতদের মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গুরুতর আহতদেরকে শেরেবাংলা মেডিকেল করেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়। এ ঘটনায় একজন গ্রেপ্তার হলেও বাকি আসামীরা ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে নৌকা মার্কার প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাকড়াবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম স্বপন গত ২১ ফেব্রুয়ারী মূত্যুবরন করলে এই ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করা হয়। এতে ইউনিয়নের সাবেক(২০১৬-২০২১) চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম নৌকা প্রতিক নিয়ে আবারো নির্বাচনের প্রচারনা করেন। এই উপ-নির্বাচনে মোট ৭জন প্রর্থী মো: জাহাঙ্গীর আলম (নৌকা), মোঃ সেলিম মিয়া (ঘোড়া), মো: নুর মোহাম্মদ (হাত পাখা), মো: বাদশা খান (টেলিফোন), নুরুজ্জামান নিরু (মটর সাইকেল), কামাল হোসেন (আনারস), এবং মো: সেহেল (চশমা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

 

নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ভোট চাইতে একটি মোটরসাইকেল নিয়ে কেরানীবাড়ির সামনে গেলে চেয়ারম্যান প্রার্থী সেলিম পূর্ব-পরিকল্পিতভাবে প্রথমে আমার গাড়ি অবরোধ করে। আমার ড্রাইভারকে মারধর করে পরে আমাকেও মারধর করে। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে আসে। তখন প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাশকুর, কৃষকলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর এবং সেলিমের ভাইরা লাঠিসোটা, রামদা নিয়ে এসে আমার লোকজনের উপর হামলা চালায়। এ সময় আমার অন্তত ১১জন কর্মী আহত হয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে উজ্জ্বল মেম্বারের মাথার চারা ভেঙ্গে যায় এবং আমার ছেলেরও মাথা ফেটে যায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে এবং উজ্জ্বল মেম্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, হামলাকারীদের মধ্যে ২-৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা জাতির বিবেক ও মানুষ গড়ার কারিগর হয়ে কিভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে? এটা আমার কাছে খুবই লজ্জা জনক।

মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ঐদিন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এবিষয়ে ২০ জনের নাম সহ আরো ১০-১২ জন অজ্ঞাতনামা করে থানায় মামলা হয়েছে। আমরা মামলার ৪নং আসামী সালাম মাস্টারকে গ্রেফতার করেছি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »