মুখেই হিন্দুপ্রেম, স্বার্থ মেটাতে মুসলিম উকিলের কাছেই ছোটেন কঙ্গনা!
প্রকাশ: ২৮ জুন, ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুখেই হিন্দুপ্রেম, স্বার্থ মেটাতে মুসলিম উকিলের কাছেই ছোটেন কঙ্গনা!

একের পর এক বিতর্কে জড়িয়ে বারবারই খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিজেপি সরকারের পক্ষে একাধিকবারই তিনি খোলাখুলি মুখ খুলেছেন। আর সেই সূত্রেই অনেক সময়ই তার কথায় সাম্প্রদায়িক ইশারাও মিলেছে। এমনকি ‘পাঠান’ ছবির বিপুল সাফল্যের পরও তিনি বলে বসেছিলেন, ‘এ দেশে খান ও মুসলিম তারকাদের প্রতি ভালোবাসার মাত্রা যে একটু বেশি, তা বলার অপেক্ষা রাখে না।’

কখনো ‘জয় শ্রী রাম’ ধ্বনি, কখনো আবার মুসলিমদের প্রতি খোঁচা, এমন সব টুইট করে বারবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু মুখে যাই বলুন না কেন, নিজের প্রয়োজনে কোনো মুসলিম ব্যক্তির দ্বারস্থ হতে মোটেও ভাবেন না কঙ্গনা, এমনটাই বলছে তার রেকর্ড।

কিন্তু কেন এমন কথা? আসলে বিএমসি-র সাথে গোলমালে জড়ানোর পর যে এক মুসলিম আইনজীবীকেই তার পক্ষে নিয়োগ করেছিলেন কঙ্গনা রানাউত।

আসলে কিছুদিন আগে তার পালি হিলের অফিস ভেঙে দিতে তৎপর হয়েছিল বিএমসি। ঘটনার জেরে খোদ মহারাষ্ট্র সরকারের সাথেই আইনি লড়াইয়ের পথে হেঁটেছিলেন অভিনেত্রী। আর সেই সময়েই তিনি নিজের সপক্ষে নিয়োগ করেছিলেন নামী আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে।

আর তাতে তার কার্যসিদ্ধিও হয়েছিল। আইনজীবী রিজওয়ান প্রথমেই বলেছিলেন, কঙ্গনার ন্যায়বিচার পাওয়া উচিত। তার সওয়ালের জোরে প্রথমে অফিস ভাঙার ব্যাপারে একদিনের স্থগিতাদেশ দিয়েছিল মুম্বাই হাইকোর্ট। আর তারপরে পাকাপাকিভাবে সে বিষয়টির মীমাংসাও হয়ে যায়।

আর এখানেই উঠছে প্রশ্ন। এমনিতে বারবারই মুসলিমবিদ্বেষকে উসকে দিয়েছেন কঙ্গনা, এমনকি এই অভিযোগেই একসময় কঙ্গনার বিরুদ্ধে আদালতে একটি পিটিশন জমা করেন কাস্টিং ডিরেক্টর সাহিল আশরাফালি সৈয়দ।

কঙ্গনার পুরনো কিছু টুইটের প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, একসময় বিএমসির আধিকারিকদের ‘বাবরের সেনা’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি কঙ্গনা। সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছেন অভিনেত্রী, এই অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল মুম্বাইয়ের একটি আদালত। অথচ নিজের প্রয়োজনে যে সেই অবস্থান থেকেই ১৮০ ডিগ্রি সরে যেতে পারেন এই তারকা, মুসলিম আইনজীবীকে নিয়োগের ঘটনায় প্রমাণ হয়ে যায় সে কথাই। সূত্র : সংবাদ প্রতিদিন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »