বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেন্দিগঞ্জ চানপুর ইউনিয়নের ফেয়ারপ্রাইজ চালের ডিলার সাহেব আলী বাড়ীর বিরুদ্ধে ফেইসবুকে অপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ: ১ নভেম্বর, ২০২০, ৯:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেহেন্দিগঞ্জ চানপুর ইউনিয়নের ফেয়ারপ্রাইজ চালের ডিলার সাহেব আলী বাড়ীর বিরুদ্ধে ফেইসবুকে অপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়নে ফেয়ারপ্রাইজের চাল বিক্রির ডিলার সাহেব আলী রাড়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় ডিলার সাহেব আলী রাড়ী স্থানীয় সংবাদকর্মীদের জানান, গত শনিবার আমি চানপুর ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজ ও টেক অফিসার মোঃ সেলিম হোসেন এর উপস্থিতিতে কার্ডধারীদের মাঝে ফেয়ারপ্রাইজের চাল ৩০ কেজি বস্তাসহ ৩০০/- টাকায় বিক্রি করি। এসময় উপজেলা খাদ্য গোডাউন থেকে সরবরাহকৃত কয়েকটি চালের বস্তা ছেড়া এবং মুখ নতুন করে সেলাই করা থাকায় বিষয়টি তাৎক্ষনিক টেক অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানানো হয়েছে। কিন্তু হঠাৎ করে রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোঃ হুমায়ুন কবির রিপোর্টার সহ কতিপয় ফেইসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলক ভাবে এলাকায় আমার সুনাম নষ্টার করার উদ্দেশ্যে বস্তা খুলে ২/৩ কেজি করে চাল কম দেওয়া হয়েছে মর্মে অপ্রচার চালোনা হয়। তিনি আরো জানান, যে সমস্ত কার্ডধারীদের নাম উলে­খ্য করে অপপ্রচার চালানো হয়েছে তারা এখন পর্যন্ত আমার কাছে চাল ক্রয় করতে আসেনি বা চাল ক্রয় করেনি। এছাড়া আমার সাথে কোন ধরনের যোগাযোগ না করেই সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। এসময় তিনি অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান ডিলার সাহেব আলী রাড়ী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »