সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মোল্লারহাটে মজিবর মোল্লার জন্য খননকৃত কবর করা হলো ভরাট : পরিবারের ক্ষোভ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোল্লারহাটে মজিবর মোল্লার জন্য খননকৃত কবর করা হলো ভরাট :  পরিবারের ক্ষোভ

বিশেষ সংবাদদাতা : ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মরহুম জুলফিকার আলী ভুট্টোর ছোট ভাই বরিশাল সিএন্ডবি রোডের জননী মঞ্জিল নিবাসী মজিবর রহমান মোল্লা গত বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের সময় ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম মজিবর রহমান মোল্লাকে তার ওসিয়ত অনুযায়ী মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজের সম্মুখে মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজের পাশে সমাহিত করার জন্য কবর খনন করা হয়। সেই খননকৃত কবর অদৃশ্য ইশারায় ভরাট করা হয় বলে অভিযোগ মরহুম মজিবর রহমান মোল্লার পরিবারের সদস্যদের। স্থানীয় লোকদের অভিযোগ স্রেফ রাজনৈতিক কারনেই খননকৃত কবর ভরাট করে ওখানে দাফন করতে দেয়া হয়নি। এ ঘটনায় মোল্লারহাটের সাধারন মানুষ ধিক্কার, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মৃত ব্যক্তির কবর ও দাফন নিয়ে যা করা হয়েছে তা নোংরামী ও অসভ্যতা।স্থানীয় লোকজন জানায়,যারা মরহুম মজিবর রহমান মোল্লার জন্য,খননকৃত কবর যাদের ইশারায় ভরাট করা হয়েছে তারা কাফেরদের থেকেও চরম কাফেরদের মত কাজ করেছে। তারা মানুষ নয় অসভ্য ও জানোয়ার। এ ঘটনায় সকলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মরহুম মজিবর রহমান মোল্লার বড় পুত্র নাজিউর রহমান মুন্না বলেন, মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ আমাদের বাপ দাদার সম্পত্তিতে গড়া। এ ছাড়া
আমার মরহুম চাচা মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, দাতা আলহাজ্ব মরহুম জুলফিকার আলী ভুট্টো যেখানে শায়িত আছেন সেটা সম্পুর্ন আলাদা জায়গা আমাদের পরিবারের।আমার বাবা বেঁচে থাকার সময় বলেগেছে তার মৃত্যু হলে যেন ভাই আলহাজ্ব মরহুম জুলফিকার আলী ভুট্টোর পাশে যেন সমাহিত করা হয়। সেই ওসিয়ত অনুযায়ী আমরা আমার বাবার দাফনের জন্য চাচার কবরের পাশে কবর খনন কাজ শুরু হয়। হঠাৎ একদল লোক এসে খননকৃত কবরটি ভরাট করে ফেলে। নাজিউর রহমান মুন্না বলেন,যাদের ইশারায় কবর ভরাট করা হলো তারা অন্যায় করেছেন। সঠিক কাজ করেননি। একজন মৃত মানুষের সাথে এমনটি করা খুবই ন্যক্কারজনক ও দুঃখজনক। তিনি বলেন, অনেককেই ওখানে দাফন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমার বাবার কবর খনন করা হয়েছে। এর আগেও অনেককে দাফন করা হয়েছে তখনতো বাধাঁ বা খননকৃত কবর ভরাট করা হয়নি। ঘটনাটি সকলের কাছে লজ্জাকর ও নিন্দাজনক। তিনি বলেন, জুলফিকার আলী ভুট্টো কলেজ আমাদের জমিতে প্রতিষ্ঠিত। এছাড়া আমরাই প্রতিষ্ঠাতা কলেজটির। এছাড়া কলেজের সামনে আমাদের কবরস্থান নির্দিষ্ট।
এখানে দাফন করা যাবেনা এমন কোন তো আইন হয়নি বা নাই ।
মুন্না বলেন,প্রিন্সিপালকে কল দিয়েছিলাম তিনি রিসিভ করেন নি। আমরা হতবাক হয়ে গিয়েছি । তীব্র নিন্দা জানাই। এই জটিলতার কারনে সময় নস্ট হয়েছে। বাবার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে দাফন করতে পারি নাই এ কস্ট আমাদের তাড়া করে বেড়াচ্ছে।দায়ীদের দৃস্টান্তমুলক শাস্তি চাই। বিষয়টি খুবই নিন্দনীয়। পরবর্তীতে নিজ বাড়িতে বাবাকে আমার দাদীর পাশে দাফন করি। মুন্না সকলের নিকট তার বাবার জন্য দোয়া চেয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »