বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরের চৌগাছায় বালিশচাপা দিয়ে স্ত্রী হত্যা, মুয়াজ্জিন স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১, ৬:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরের চৌগাছায় বালিশচাপা দিয়ে স্ত্রী হত্যা, মুয়াজ্জিন স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

যশোর জেলা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সুরাইয়া আক্তার আয়েশা (১৮) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান (২২)। সুরাইয়া যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এঘটনায় সুরাইয়ার স্বামী হাফেজ জুয়েল রানা ইমরান ও তার মা বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।
রোববার দিবাগত রাত ১১টার দিকে চৌগাছা পৌরসভার মাঠপাড়া গ্রামে নিজ ঘরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায় হাফেজ জুয়েল রানা ইমরান।
জুয়েল রানা ইমরান চৌগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের হাসানুর রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামে। গত দুই বছর যাবৎ তারা মাঠপাড়ায় স্থানীয় শিল্পপতি হাসানুজ্জামান রাহিনের তৈরি করে দেয়া বাড়িতে বসবাস করে।
সে কয়েকমাস আগে চৌগাছা উপজেলা পরিষদ জামে মসজিদে কিছুদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। সেখানে মিথ্যা তথ্য দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব নেয়ায় চারদিন পরেই তাকে বাদ দেয়া হয়। বর্তমানে সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।
নিহত সুরাইয়া’র মা কুলসুম বেগম চৌগাছা থানায় অবস্থানকালে এ প্রবিবেদককে জানান, এক বছর আগে তার মেয়ের বিয়ে হয়। মেয়েদের পারিবারিক কলহ ছিল। তিনি বলেন রোববার ইফতারের ১০ মিনিট আগেও মেয়ের সাথে তার মোবাইল ফোনে কথা হয়। তখন জামাই আসলে কথা বলিয়ে দেবে বলে কথা শেষ করে ফোন রেখে দেয় মেয়ে। এরপর প্রতিবেশিদের কাছে সংবাদ পেয়ে তারা রাত সাড়ে তিনটার দিকে পৌছান। তিনি কাঁদতে কাঁদতে বলেন যখন আমার মা’কে (মেয়ে সুরাইয়া) আঘাত করেছে তখন মা (মেয়ে) আমার কাছে ফোন করেছিল। আমি রিসিভও করেছিলাম। কিন্ত হ্যালো হ্যালো করেও কোন সাড়া পাইনি। তখনও মনে হয়নি আমার কলিজার টুকরাকে এভাবে হত্যা করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন সংবাদ পেয়ে পুলিশ রাত দুইটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নেয়। সকালে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন ইমরান তাকে হত্যার পর ঘরের বাইরে বেরিয়ে এসে স্ত্রী আত্মহত্যা করেছে বলে চিৎকার করে লোক ডাকতে থাকে ইমরান। ঘরে গিয়ে গিয়ে সুরাইয়ার মৃতদেহ দেখ স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি বলেন প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ^াসরোধ করে তাকে হত্যা করা হয়। ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন এ ঘটনায় স্বামী জুয়েল রানা ইমরান এবং তার মা বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরোও জানান এ বিষয়ে হত্যা মামলার প্রক্রিয়াধীন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »