শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরের চৌগাছায় ৯শ কৃষককে আউস প্রণোদনার সার ও বীজ প্রদান
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরের চৌগাছায় ৯শ কৃষককে আউস প্রণোদনার সার ও বীজ প্রদান

যশোর জেলা প্রতিনিধি : যশোরের চৌগাছায় আউস প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌগাছার আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই কৃষকদের বিভিন্ন ধরনেস প্রণোদনা দেয়া হয়। কৃষির উন্নয়নে সরকার নানামুখি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন আপনারা প্রণোদনার সার ও বীজ নিয়ে গিয়ে ফসল ফলাবেন আর সরকারের ভাল কাজের প্রচার করবেন। তিনি বলেন আগে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। এখন সার, বিদ্যুতের কোন সংকট নেই। এজন্য কৃষক আগের চেয়ে অনেক বেশি ফসল ফলাতে পারছেন। তিনি করোনাকালে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে বলেন বিভিন্ন জরুরী দরকারে আমাদের বাইরে বের হতেই হয়। বাজার ঘাটে দূরত্ব মেনে চলাও অনেক সময় সম্ভব হয় না। তবুও আমাদের যথেষ্ট সাবধান হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, ঝিকরগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. নূর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সৈয়দ মোঃ শরিফুল ইসলাম ও কাউন্সিলর আনিচুর রহমান আনিচ, পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা ও যশোর এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ বিভিন্ন দপ্তরের প্রধান এবং সার ও বীজ প্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন জানান চলতি আউস মৌসুমে উপজেলার ৯শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আউস ধানের বীজ (ব্রী ধান-৪৮), ১০ কেজি করে এমওপি এবং ২০ কেজি করে ডিএপি সার প্রদান করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »