বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যশোরে শ্বশুরবাড়িতে গৃহবধূর লাশ, হত্যার অভিযোগ
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২১, ৬:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে শ্বশুরবাড়িতে গৃহবধূর লাশ, হত্যার অভিযোগ

যশোর জেলা প্রতিনিধি : যশোরের মণিরামপুরে শ্বশুরবাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ডলি দাসের নামের ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতনের পর হত্যা করেছে বলে দাবি তার স্বজনদের।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মশ্মিমনগর কাঁঠালতলা দাসপাড়া থেকে ডলির দাসের লাশ উদ্ধার করা হয় বলে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন জানান।

ডলি (৩৫) ওই এলাকার অশোক দাসের স্ত্রী এবং কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের পূর্ণ দাসের মেয়ে ছিলেন।
ডলির মা পারুল রানী বলেন, ৬-৭ বছর আগে মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ের পর থেকে শ্বশুর সুখদেব ডলিকে কুপ্রস্তাব দিতো। এতে মেয়ে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হত।
তিনি বলেন, “আমার মেয়ের গলায় আঘাতের চিহ্ন ও এক চোখের কোনে রক্ত জমাট দেখা গেছে। ও আত্মহত্যা করিনি। ওরা নির্যাতন করে মেরে ফেলেছে।”

এদিকে ডলির স্বজনরা তার শ্বশুর বাড়িতে ভাঙচুর চালিয়ে অশোক ও তার মা কবিতা দাসকে মারধর করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। পরে তাদের দুজনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দীবাকর কুমার জানান, অশোক ও তার মায়ের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নিহতের ভাই শ্রীবাস বলেন, “সোমবার সন্ধ্যার পরে ডলি মারা গেছে। কিন্তু ওর শ্বশুরবাড়ি থেকে আমাদের জানায়নি। পরে লোকজনের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার ভোরে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে অশোকরা লোকজন নিয়ে আমাদের মারধর করে। আমরা ওদের মারিনি।”

এদিকে মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের ভাষ্য, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় সোমবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ডলি। খবর পেয়ে ডলির বাড়ির লোকজন এসে অশোকদের বাড়ি ভাঙচুর করে এবং দুইজনকে মেরে হাসপাতালে পাঠায়।
এসআই লিটন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতেদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »