শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১১
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১১

অনলাইন সংস্করণ :

বরগুনার পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা থানাসংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের নেতা আবুবকর ছিদ্দিক মেছাল বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা চলছে।

আহতরা হলেন- আবুবকর সিদ্দিক মেছাল, সোহেল পহলান, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ, নান্টু মিয়া।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী জানান, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে সমাবেশ করতে বলা হয়। এ সময় তারা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন জানান, প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় আমরা বাধা দিয়েছি।

পাথরঘাটা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »