শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যেভাবে শাকিবের সঙ্গে প্রেমের সূচনা, জানালেন বুবলী
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ২:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যেভাবে শাকিবের সঙ্গে প্রেমের সূচনা, জানালেন বুবলী

অনলাইন সংস্করণ

হাল সময়ে ঢালিউডে শাকিব-বুবলী নাম দুটি বেশি উচ্চারিত হচ্ছে। এর যৌক্তিক কারণও আছে। ছয় বছর ধরে শাকিব খান ও বুবলী যে সত্যিটি চাপা দিয়ে রেখেছিলেন, সেটি প্রকাশ পেয়েছে। এর পর আরও কিছু গল্পের ঢালপালা মেলেছে।

বুবলী ও শাকিব খান ফেসবুক স্ট্যাটাসে বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার খবর প্রকাশ্যে আনার পর তোলপাড় শুরু হয়। তাদের প্রেমের সূচনা কীভাবে সেটি জানার আগ্রহের কমতি নেই দর্শক-ভক্তদের মনে।

তাদের প্রেমের শুরু কীভাবে সেটি প্রকাশ্যে এনেছেন শবনম বুবলী। তিনি বলেন, ‘বসগিরি’র আগেই আমাদের ‘প্রিয়া রে‘ নামে আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল। ফলে শুটিংয়ের আগে থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তা ছাড়া ফিল্মের বিষয়ে শাকিব খানকে প্রথম চিনেছি ও দেখেছি। ‘বসগিরি’র শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়। এর পর একটা সময় বিয়ে। তার পর সন্তান।

ছয় বছর আগের প্রেম কেন এতদিন গোপন রাখলেন এমন প্রশ্নে বুবলীর জবাব, দেখুন, আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপনই রাখতে চাইতাম, তা হলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বীর যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কমবেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল। ‘বীর’ ছবির শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তা ছাড়া আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ—সবাই তো জানতেন। সুতরাং এটিকে তো গোপন বলা যায় না।

এদিকে শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদও হয়ে গেছে। মিডিয়ায় গুঞ্জন ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। তবে এই গুঞ্জনকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন বুবলী।

ঢালিউড নায়িকার কথায়, ‘আমাদের বিচ্ছেদের খবর পুরাটাই মিথ্যা। দেখুন, আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর ও ভালো খবর প্রকাশ করলাম, সেদিনই এ মিথ্যা খবর আসে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »