সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


যে কারণে নেই পরীমনি
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যে কারণে নেই পরীমনি

‘কাগজের বউ’ সিনেমার কাজ বেশ আগেই শেষ করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অপেক্ষা ছিল এটি মুক্তির। অপেক্ষার পালা শেষ হয়েছে। প্রেক্ষাগৃহে আজই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে ছবিটির প্রেস কনফারেন্স কিংবা প্রিমিয়ারে দেখা যায়নি এ নায়িকাকে। কারণ বেশ ক’দিন ধরে অসুস্থ তিনি সপরিবারে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পুত্রসহ। ধারণা করা হচ্ছিল ছবি মুক্তির দিন অন্তত পরীমনির দেখা মিলবে প্রেক্ষাগৃহে। কিন্তু সেটা হচ্ছে না। পুত্রের সমস্যা খানিক বেড়ে যাওয়ায় তাকে নিয়ে সোজা কলকাতা পৌঁছেছেন এ নায়িকা।

দেশে ৭ দিন চিকিৎসা নিলেও সেরে উঠেননি পরী ও তার পুত্র। বরঞ্চ রাজ্য’র দুটি ভাইরাস ধরা পড়েছে। পাশাপাশি পরীমনিও সুস্থ হয়ে ওঠেননি। তাই দুজনের চিকিৎসার জন্যই ছবি মুক্তির ঠিক আগে কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হয়েছে পরীমনিকে। এ নায়িকা কলকাতা থেকে মানবজমিনকে বলেন, আসলে এমনটা তো হওয়ার ছিল না। বেশ পরিকল্পনা ছিল ছবির প্রচারণা নিয়ে। আমিও ‘কাগজের বউ’ নিয়ে এক্সাইটেড ছিলাম। কিন্তু থাকতে পারলাম না। শুধু তাই নয়, ‘ডোডোর গল্প’র শুটিংও করতে পারিনি। পরী আরও বলেন, রাজ্য বেশ অসুস্থ। আমি দেশেই চিকিৎসা নিলে পারতাম। কিন্তু ওর জন্যই কলকাতায় আসা। এখানে চিকিৎসা ভালোভাবে শেষ করে কাজে ফিরতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। প্রসঙ্গত, ‘কাগজের বউ’ সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। আর এতে পরীমনি অভিনয় করেছেন ডিএ তায়েবের বিপরীতে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »