শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


যৌন হেনস্থার প্রতিবাদ করায় কাজ পাচ্ছেনা তনুশ্রী!
প্রকাশ: ৩০ জুলাই, ২০২২, ২:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যৌন হেনস্থার প্রতিবাদ করায় কাজ পাচ্ছেনা তনুশ্রী!

অনলাইন ডেস্ক

বলিউডে কাজ করতে গিয়ে বহুবার যৌন হেনস্থার শিকার হয়েছেন তনুশ্রী দত্ত। চুপচাপ সব মেনে নিতে না পেরে ২০১৮ সালে প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। কিন্তু এরপর থেকেই তনুশ্রী আর ছবির প্রস্তাব পাচ্ছেন না বলে অভিযোগ।

শুক্রবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তনুশ্রী লেখেন, মাফিয়াদের একচেটিয়া প্রতিপত্তি বলিউডে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্যও তারাই দায়ী।

সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রশ্ন তুলেছিলেন,‘আমার সঙ্গেও অনেক দিন ধরে নানা কিছু ঘটছে। তা নিয়ে কথা বলতে গেলেই আমি ব্রাত্য?’

এদিকে, দেশে ফেরার পর থেকে কাজ খুঁজছেন তনুশ্রী। কিন্তু পছন্দমতো প্রস্তাব পাচ্ছেন না। ক্ষোভ প্রকাশ করে তনুশ্রী বলেন, ‘মাফিয়াদের চক্রান্তে কাজ করতেই পারছি না। ছবি কিংবা ওয়েব সিরিজের প্রস্তাব যদিও বা পাচ্ছি, চুক্তিও করেছি। কিন্তু সেগুলো আর বাস্তবায়িত হচ্ছে না। হঠাৎ করেই দেখছি প্রযোজক বা পরিচালক গা-ঢাকা দিচ্ছেন।’

প্রভাবশালী মানুষদের যৌন হেনস্থার শিকার হয়েছেন জানিয়ে আরও অনেক নারীর সঙ্গে ‘মি টু’ আন্দোলনে যোগ দিয়েছিলেন তনুশ্রীও। তার জেরেই তার পেশাদার জীবন এভাবে বিপর্যস্ত হয়েছে বলে মনে করছেন এই অভিনেত্রী। শুধু তা-ই নয়, মানসিক অবসাদও বাসা বাঁধছে তার মনে। তবু মাথা নোয়াতে রাজি নন তনুশ্রী।

তিনি বলেন, ‘আমি জানি জীবন সব সময়ে সহজ নয়। দর্শক আমায় এখনও মনে রেখেছেন, এতেই আমি ধন্য। শুধু এটুকুই বলব, আমার পেশাদার জীবন হয়তো নষ্ট করা যাবে, কিন্তু আমার সত্তাকে নয়।’

৩৮ বছর বয়সি এই অভিনেত্রীর এখন একটাই আর্জি, ‘আমায় কাজ দিন, যাতে আরও ভালো করে লড়তে পারি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »