মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাঙ্গাবালীতে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০, ১০:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাঙ্গাবালীতে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত

রফিকুল ইসলাম, রাঙ্গাবালীঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রথমবারের মতো ৪ জন ব্যাক্তির করোনা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি প্রকাশ করা হয়। করোনায় আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও বাকি তিনজন ভারত থেকে আসা তাবলীগ জামায়াতের সাথী।

জানাগেছে, গত মাসে ভারত থেকে তাবলীগ জামায়াতে রাঙ্গাবালী উপজেলায় এসেছিল ৭ জনের একটি দল। বিষয়টি জানতে পেরে তাদেরকে কোয়ারেন্টানে রাখার নির্দেশ দেন উপজেলা প্রশাসন। পরে ওই ৭ জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়। ৭ জনের মধ্যে ৩জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও স্থানীয় এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে ওই চিকিৎসকের মধ্যে কিভাবে করোনা আসলো তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাঙ্গাবালী উপজেলায় তরমুজবাহী ট্রাক-কার্গোযোগে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে হাজার হাজার লোক এসেছে। যারা কেউ কোয়ারেন্টাইন মানেননি। যার কারণে এই উপজেলাটি বর্তমানে করোনা ঝুঁকিতে রয়েছেন। যা একজন চিকিৎসকের নমুনা পরীক্ষা করে বোঝাগেছে। এখান থেকে আরও নমুনা সংগ্রহের দাবী স্থানীয়দের।
এব্যপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান জানান, শনাক্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা বর্তমানে নিরাপদেই আছেন। তবে তাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »