মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে আঙ্গুলের রগ কাটা সেই ২ শিশু সন্তানের জননীসহ ৭ জনের নামে এবার হামলা ও চুরির মামলা!
প্রকাশ: ১০ মে, ২০২০, ৭:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে আঙ্গুলের রগ কাটা সেই ২ শিশু সন্তানের জননীসহ ৭ জনের নামে এবার হামলা ও চুরির মামলা!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের কেওতা গ্রামের সুলতান মার্কেট এলাকায় বিরোধীর জমিতে ঘর উত্তোলনে বাধা দেয়ায় ২ শিশু সন্তানের জননীর আঙ্গুলের রগ কেটে দেয়াসহ হামলা মারধরের ঘটনায় শনিবার রাতে এবার উল্টো ওই ২ শিশু সন্তানের জননীসহ ৭ জনের নামে হামলা ও চুরির মামলা রেকর্ড করেছে রাজাপুর থানার পুলিশ। হামলায় হাতের আঙ্গুলের রগকাটা খাদিজা আক্তার সুখির ভাসুর মনির হাওলাদার বাদি হয়ে থানায় মামলা দায়েরের ১ দিন পর ওই মামলার ১ নম্বার আসামী সোহরাপ হোসেন নিজেই বাদি হয়ে এ মামলা করেন। রোববার সকালে ওই হয়রানিমূলক মামলার প্রতিবাদে ও হামলার বিচার চেয়ে এবং আসামী গ্রেফতারের দাবিতে কেওতা গ্রামের সুলতান মার্কেট এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। কেওতা গ্রামবাসী ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদুর রহমান মিলন হাওলাদার, বাদল হাওলাদার, হাসিনা বেগম, কবির হাওলাদার, মাহবুব হাওলাদার ও তাজেল হাওলাদার প্রমুখ। মানববন্ধনে হাতের আঙ্গুলের রগকাটা খাদিজা আক্তার সুখির দুই মেয়ে ৩ বছর বয়সী মারিয়া ও ৪ মাস বয়সী সারিয়া উপস্থিত ছিলো। ওই দুই শিশুর মা বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। মানববন্ধনে দখলবাজ সোহরাপ ও রফিকুল বাহিনীর হাত থেকে কেওতাবাসি রক্ষা পেতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তারা। অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, বিরোধীয় জমিতে ৮ মে সকালে প্রতিপক্ষরা ঘর উত্তোলন করতে গেলে তাতে বাধা দেওয়ায় দুই শিশু সন্তাানের জননী খাদিজা আক্তার সুখি ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের রগ কেটে দেয়া দেয় এবং তার স্বামী-ভাসুরসহ কয়েকজনকে মারধর ও সোনার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় কেওতা গ্রামের মৃত শুক্কুর হাওলাদারের ছেলে মনির হাওলাদার বাদি হয়ে ৮ মে রাজাপুর থানায় মামলা (নং ৫) দায়ের করেন। এ মামলায় সোহরাপ হোসেন, রফিকুল ইসলাম, মাসুম, দুলাল, আকসানসহ ৫ জনকে আসামী করা হয়। মামলার বাদি মনির হাওলাদার অভিযোগ করে জানান, মামলা দায়ের পর একাধিক বার পুলিশকে আসামী ধরতে বলা হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি বরং আসামীরা থানায় ঘোরাফেরা করেছে। উল্টো তার মামলা দায়েরের ১ দিন পর ৯ মে মনিরের মামলার ১ নম্বর আসামী সোহরাব বাদি হয়ে তাকে (মনির) সহ তার ভাই বাদল, বাদলের স্ত্রী হাতের আঙ্গুলের রগকাটা সুখি, বাদলের বোন হাসিনা বেগম, হাসিনার স্বামী রিক্সা চালক সিদ্দিক হাওলাদার, কলেজ ছাত্র শফিকুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং ইউনিয়ন সেক্রেটারি মিলন হাওলাদারকে আসামী করে মারধর ও চুরির মিথ্যা মামলা (নং ৭) দায়ের করেছে। কমিউনিটি পুলিশিং শুক্তাগড় ইউনিয়ন সেক্রেটারি মিলন হাওলাদার জানান, তিনি কউিনিটি পুলিশিং কমিটির সেক্রেটারি হওয়ায় এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থুলে গিয়ে মিলনকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মিলনকে আসামী করা হয়েছে এবং এ মামলায় মিলনের জীবিত বাবা নাসির আহম্মেদকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও জানান মিলন। এছাড়া তাজেল ও হানিফকে এ মিথ্যা মামলায় স্বাক্ষী রাখারও প্রতিবাদ করে বক্তব্য দেন মানববন্ধনে। অভিযুক্ত সোহরাব হোসেন ও রফিকুল ইসলাম দাবি করেন, তাদের মাত্রিক জমিতে তারা রিক্সার গ্যারেজ করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয় এবং তাদের মারধর করে। এ ঘটনায় তারা মামলা করেছেন। উভয় মামলার আইও রাজাপুর থানার এসআই মোঃ আঃ রৌফ জানান, মামলা রেকর্ডের করেন ওসি মহোদয়। আইও হিসেবে মামলার কপি পাওয়ার পর প্রথম মামলার তদন্তে শনিবার ঘটনাস্থলে গিয়েছি এবং দ্বিতীয় মামলার কপি পাওয়ার পর রোববার ঘটনাস্থলে তদন্তে গিয়েছি। তবে উভয় মামলায় কাউকেই গ্রেফতার করা হয়নি। রাজাপুর ওসি জাহিদ হোসেনকে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »