বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে গ্রামে এসে ঢাবি শিক্ষার্থীর মাস্তানিতে এলাকাবাসী আতংকিত
প্রকাশ: ২ জুন, ২০২০, ১:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে গ্রামে এসে ঢাবি শিক্ষার্থীর মাস্তানিতে এলাকাবাসী আতংকিত

রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে নিজ গ্রামে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবী বিভাগের শিক্ষার্থী শিবির পন্থি ইসমাইল হোসাইন মাস্তানির ভয়ে এলাকাবাসীর মধ্যে আতংঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানাযায়, মারামারি, বসতঘরে হামলা ও ভাংচুর সহ নানা অপকর্ম করে যাচ্ছেন ইসমাইল হোসেন। ইসমাইল হোসাইন উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান গ্রামের চা বিক্রেতা ফারুক হাওলাদারের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ইসমাইল হোসাইন এলাকায় ছাত্র শিবির করলেও ঢাকায় উঠে ছাত্রলীগের ব্যানার লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকছেন। ইসমাইল হোসাইন সম্প্রতি একই এলাকার একটি বিধবা পরিবারকে উচ্ছেদ করার উদ্দেশ্যে মৃত আ: ওয়াজেদ আলী খানের বসতঘরে হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় মৃত আ: ওয়াজেদ আলী খানের ছেলে জামান খান রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান ও একই ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গর্ণমান্য ব্যক্তিদের মিমাংশা করে দেওয়ার জন্য বলা হলে তারা শুক্রবার (২৯মে) উভয় পক্ষের কথা শুনে মিমাংশা করে তাদের মধ্যে মিলিয়ে দেন।

স্থানীয়রা বলেন, ইসমাইল দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিটে পড়ালেখা করে এটা শুনে আমরা গর্বিত ছিলাম কিন্তু আজ দেখি তার উল্টো। এলাকায় ঝগড়া ফাসাদ ছাড়া ওকিছুই বুঝে না। কিছুদিন আগে একটি বসতঘরে হামলা চালায় ইসমাইল সে ঘটনায় থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শালিস মিমাংশা করেন। কিন্তু সেটা ইসমাইলের মনভূত না হওয়ায় সে এখন উগ্রপন্থি কথাবার্তা বলে বেড়াচ্ছেন এবং দেখিয়ে নিবেন বলে হুমকি দিয়ে যাচ্ছেন।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, ইসমাইল শিক্ষিত হতে পারে কিন্তু সেই শিক্ষার মান ও রাখে না, এলাকায় ছোট বড় কাউকে সম্মান দেয়না।

স্থানীয় বাসিন্দা জসিম খান জানান, কিছুদিন আগে তুচ্ছ এক ঘটনায় ইসমাইল হোসাইনের মামাতো ভাই জামানকে বেধরক মারপিট করে। এতে জামানের চোখে ও কানে রক্ত যমাট হয়ে গুরুতর আহত হয়।

একই এলাকার রবিউল সর্দার বলেন, ইসমাইল হোসাইন এলাকায় এসে বিভিন্ন স্থানে মারামারি কাটাকাটি সহ নানা অপকর্ম করে যাচ্ছেন।

স্থানীয় বাছির মৃধা জানান, ইসমাইল ও নিজেকে বড় কিছু মনে করে। কেহ কিছু বললে অকর্থ ভাষায় গালমন্দ সহ হুমকি ধামকি দিয়ে থাকে। ইসমাইলের কারনে আমরা ওএলাকায় ঝেতে পারি না।

এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করে বলেন, আমি ঢাবি শিক্ষার্থী তাই আমায় সম্মান নস্ট ও সমাজে হেও প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য মূলকভাবে তারা এ অভিযোগ করেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »