সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরে মোহাম্মদ সাইদুর রহমান নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৬৭ নং মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষকবৃন্দ সহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন বলেন, বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রধান শিক্ষকের কাছে জমা দিলে সেখানে তার পছন্দের ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা আক্তার লামিয়ার প্রথম শ্রেনীতে পড়ুয়া মেয়ে সাদিকাকে নাম্বার বেশি দিয়ে প্রথম না করায় প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের উপর ক্ষিপ্ত হয়ে রেজাল্টের খাতা মাঠে নিক্ষেপ করে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করেন। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহিনা আক্তার প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গত এক বছর যাবত বিদ্যালয়ের অফিস কক্ষে তাকে কোন চেয়ারে বসতে না দেওয়া সহ বিভিন্ন ভাবে মানষিক চাপে রাখেন প্রধান শিক্ষক। তার এমন অশালীন আচরণ ও মানষিক চাপের কারণে সহকারী শিক্ষিকা সাহিনা আক্তার আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্লাসে উপস্থিত না হয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করা, ক্লাসে পাঠদানে অনিহা, সহকারী শিক্ষকদের অবমূল্যায়ন, শিক্ষকদের এসিআর না দেওয়া, বিদ্যালয়ে কোন কাজ না করে ভূয়া ভাউচার দেখিয়ে স্লিপ ও উন্নয়ন ফান্ডের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ে ভালো কোন কাজে কর্ণপাত না করো, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অকথ্য ভাষা ব্যবহার সহ নানা অভিযোগ তুলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয়রা। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলছেন এবং তারা পরিকল্পিত ভাবে এগুলো করছেন।” উপজেলা শিক্ষা অফিসার মো. মনিবুর রহমান জানান, “বিষয়টি মৌখিক ভাবে শুনেছি তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »