শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ: ফলাফল স্থগিত, পুনরায় পরিক্ষার নির্দেশ
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ: ফলাফল স্থগিত, পুনরায় পরিক্ষার নির্দেশ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২৩ এর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরজুদা বেগম এর বিরুদ্ধে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হলে প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পূর্বে অনুষ্ঠিত হওয়া পরিক্ষার ফলাফল বাতিল করে পূনরায় উপজেলা পর্যায়ে বাচাই পরিক্ষার নির্দেশ দেয়।

জানাযায়, জাতীয় প্রাথমিক শিক্ষাপদক উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে বাচাই শেষে রাজাপুর উপজেলা পর্যায়ে চারটি বিষয়ে বাচাই পর্ব অনুষ্ঠিত হয়। রাজাপুর উপজেলা পর্যায়ে বাচাই পর্বে চারটি বিষয়ে চারজন বালক ও চারজন বালিকা সহ মোট আট জন শিক্ষার্থী অংশ নেয়। রাজাপুর উপজেলার মঠবাড়ী ও শুক্তাগড় ইউনিয়ন সহ উপজেলা পর্যায়ের বাচাই পর্বের প্রশ্নপত্র তৈরী করার দ্বায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগম। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রশ্নপত্র সম্পন্ন ভিন্ন হওয়ার নিয়ম থাকলেও ইউনিয়ন পর্যায়ে দক্ষিণ বাঘড়ী ক্লাস্টার ও উপজেলা পর্যায়ের প্রশ্ন হুবহু মিল করেছেন আরজুদা বেগম।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, উপজেলার মঠবাড়ী ও শুক্তাগড় ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্ব সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগমের। তাই তার দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠনগুলোর মধ্যে থেকে প্রতিযোগীতায় শিক্ষার্থীদের উত্তীর্ণ করার জন্য এই অসাধুপন্থা অবলম্বন করেছেন।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগম বলেন, প্রশ্নগুলো আমার হাতে করা তাই কিছু মিলে গিয়েছে যে কারনে স্যার উপজেলা পর্যায়ে পূর্বে অনুষ্ঠিত হওয়া বাচাই পরিক্ষার ফলাফল বাতিল করে আগামী ২০ ফেব্রুয়ারী উপজেলা পর্যায়ে পূনরায় বাচাই পরিক্ষা নেয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে এবং উপজেলা পর্যায়ে পূর্বে অনুষ্ঠিত হওয়া বাচাই পরিক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। পুণরায় আগামী সোমবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা পর্যায়ে বাচাই পরিক্ষা অনুষ্ঠিত হবে ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »