শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা সঙ্কটে সরকার পুরোপুরি ব্যর্থ: ফখরুল
প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ৭:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সঙ্কটে সরকার পুরোপুরি ব্যর্থ: ফখরুল

অনলাইন ডেস্ক: দিনক্ষণ ঠিক করেও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়ায় সরকারকে এই সমস্যা সমাধানে  ‘পুরোপুরি ব্যর্থ’ বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে তারা রোহিঙ্গা ইস্যুর সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

“গত দুই বছর ধরে রোহিঙ্গারা এদেশে এসেছে। দিনক্ষণ তারিখ ঠিক হল গত তিন দিন আগে সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাবে মিয়ানমারে। একজনও ফেরত যায়নি। অর্থাৎ পুরোপুরিভাবে তারা ব্যর্থ হয়েছে।”

অব্যবস্থাপনার কারণে মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

“আপনারা দেখুন, ডেঙ্গু কী আকার ধারণ করেছে! হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে; সম্পূর্ণ এই সরকারের অব্যবস্থা ও তাদের অযোগ্যতার কারণে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।”

আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘‘সংগ্রামের কোনো বিকল্প নেই, ঐক্যের কোনো বিকল্প নেই।”

বিএনপির মহাসচিব আবদুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ব্যারিস্টার সালাম তালুকদার স্মৃতি সংসদ।

সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের কর্মময় জীবন তুলে ধরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।

সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে ও সদস্য শামসুজ্জামান মেহেদীর পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিরাজুল হক, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, রশিদ উজ-জামান মিল্লাদ, নিলোফার চৌধুরী মনি, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশীদ হাবিব, ওয়ারেস আলী মামুন, সুজাত আলী, প্রয়াত নেতার জামাতা এম হাসান ও ভাতিজী সাদিয়া হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রয়াত সালাম তালুকদারের স্ত্রী মাহমুদা সালামও উপস্থিত ছিলেন।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »