শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লালমোহনে আবাসনের ঘর বিক্রির হিড়িক ! গনিমতের মাল, দেখার কেউ নেই
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লালমোহনে আবাসনের ঘর বিক্রির হিড়িক ! গনিমতের মাল, দেখার কেউ নেই

সাব্বির আলম বাবু, ভোলা:

ভোলার লালমোহনের লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ আবাসনের নতুন পুরাতন ঘরগুলো বিক্রি করে দিচ্ছেন যাদের নামে ঘরগুলো বরাদ্ধ দেয়া হয়েছে তারা। সরেজমিনে গিয়ে জানা যায়, অনেক পূর্বে সৈয়দাবাদ আবাসনে সরকার কর্তৃক বিনামূল্যে স্থানীয় ভুমিহীনদের থাকার জন্য আবাসনের ঘর দেয়া হয়। কিন্তু যারা এই ঘরগুলো পেয়েছে তাদের মধ্যে অনেকেই স্বচ্ছল পরিবার, তারা নিজেরা আবাসনের ঘরে থাকত না । তারা সরকারি বিভিন্ন সুবিধা ভোগ করার জন্য নিজেদের নামে ঘরগুলো বরাদ্ধ নেয়। আস্তে আস্তে ঘর গুলো পুরানো হওয়ায় এবং ঘরের উপরের টিনে মরিচা পড়ার কারনে ঘরের মালিক গণ ঘরগুলো বিক্রি করে দিয়েছে। সৈয়দাবাদ মহিলা মাদ্রাসার পূর্ব দক্ষিণ পাশে একটি আবাসনে দশটি ঘর ছিল এখন একটিও নেই। আবাসনের বেড়া, ঘরের উপরের টিন, কাঠ, লোহার ফ্রেমগুলো কেটে বিক্রি করে দেয়া হয়েছে। এখন শুধু পিলারগুলো দাঁড়িয়ে আছে। পিলারগুলোর উপর চোখ পড়েছে স্থানীয় কিছু পাতি নেতার। তারা আস্তে আস্তে এগুলোকে উঠিয়ে বিক্রি করার ধান্দা শুরু করছে। ২৪ এপ্রিল ২০২১ তারিখে পিলার উঠাতে দেখা গেছে একজন লোককে। কেন পিলার উঠাচ্ছেন জিজ্ঞাসা করতেই বলল আমি গরুটা বেধে আসি বলেই চলে গেল। স্থানীয় বাসিন্ধাদের সাথে আলাপ করে জানা গেল অনেক আগেই আবাসনের ঘরগুলো মালিকরা বিক্রি করে দিয়েছে। এখন পিলারগুলো নিয়ে যাচ্ছে। স্থানীয় অনেকেই জানান যারা প্রকৃত আবাসনের ঘর পাওয়ার কথা তারা ঘর না পেয়ে পেয়েছে যাদের ঘর দরকার নেই তারা। তাই তারা ঘর পেয়ে এখন বিক্রি করে দিচ্ছে। অথচ এখনও অনেকে কষ্ট করে অন্যের জায়গায় থাকতে হচ্ছে। সরকার সবকিছু দিচ্ছে ঠিকই কিন্তু সুষম বন্টনের অভাবে সরকারের অনেক সম্পদ নষ্ট হচ্ছে।
একই এলাকার মিজানের বাড়ীর পূর্বপাশে আবাসনের দুইটি নতুন ঘর ছিল। দুইটি ঘরই ভেঙ্গে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানাল এই ২টি আবাসনের ঘর বিক্রি করে দেয়া হয়েছে। ঘরগুলো ভেঙ্গে পিলারগুলো পুকুরের দক্ষিণ পাশে রাখা হয়েছে। লোহার ফ্রেমসহ অনান্য মালামাল উত্তর পাশের আবাসনের একঘরের সামনে রাখা হয়েছে। টিনগুলো আবাসনের আরেক বাসিন্ধা হোন্ডা ড্রাইভার হানিফের বাসায় পাওয়া যায়। হানিফকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন আমার আত্মীয় ছালাউদ্দিন ও শাহীনের নামে বরাদ্ধকৃত আবাসনের ২টি ঘরের টিন আমার এখানে রয়েছে। ভিটা উচু করার কারনে তারা ঘরগুলো ভেঙ্গে ফেলেছে। ভিটা উচু করা হলে ঘরগুলো আবার সেখানে করা হবে। ঘর গুলো বিক্রি করার বিষয়ে হানিফ অস্বীকার করেন। ঘরের মালিক ছালাউদ্দিন ও হানিফ কে ঐ এলাকায় পাওয়া যায়নি।
সৈয়দাবাদ আবাসনের সরকারি ঘর বিক্রি করে দেয়া হচ্ছে এ ব্যাপারে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, আবাসনের ঘর কখনও বিক্রি করার সুযোগ নেই। ঘর পুরানো হলে মেরামত করে ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না। সরকারি আবাসনের ঘর কোন অবস্থাতেই হস্তান্তর যোগ্য নয়। ব্যাক্তিগত জমিতেও যদি আবাসনের ঘর করা হয়ে থাকে তাহাও বিক্রি/হস্তান্তরের সুযোগ নেই। শুধুমাত্র উত্তরাধিকার সুত্রে হস্তান্তর করা যাবে। যদি কারও আবাসনের ঘর প্রয়োজন না হয় তাহলে সে ফেরত দিবে আমরা অন্য আরেক জনকে যার প্রয়োজন তার কাছে হস্তান্তর করব। যদি কেউ বিক্রি/হস্তান্তর করে থাকে তাহলে সে অন্যায় করেছে। এসমস্ত অন্যায়কারীদেরকে আইনের আওতায় আনা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »