শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লালমোহনে ইউপি সদস্যের উপর হামলা, দোকান লুটের অভিযোগ
প্রকাশ: ১৮ মে, ২০২১, ৭:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লালমোহনে ইউপি সদস্যের উপর হামলা, দোকান লুটের অভিযোগ

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনের রমাগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্যের উপর হামলা ও তার দোকান লুটের অভিযোগ পাওয়া গেছে। রায়চাঁদ দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় ইউপি সদস্য বশির আহমদসহ (৪৫) ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্য মোঃ বশির আহমদ লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও আহতদের সূত্রে জানা যায়, বশির মেম্বার বাড়িতে তুচ্ছ ঘটনায় মেম্বারের ছেলে রাজ্জাক কে মারধর করে মেম্বারের বড় ভাইয়ের স্ত্রী পারুল বেগম। ওই ঘটনার জের ধরে একইদিন সন্ধ্যায় পারুল বেগমের বাবা ৭নং ওয়ার্ড পুর্ব চরউমেদ গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রিস তার দুই ছেলে মঞ্জু ও পারভেজসহ স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে রায়চাঁদ বাজারের অবস্থিত মেম্বার বশিরের কিটনাশকের দোকানে হামলা চালায়।
এসময় মেম্বার বশিরকে মারধর ও তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলাসহ কিটনাশক দোকানের প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ৩৭ হাজার টাকা লুটে নেয় বলেও অভিযোগের বিবরণে উল্লেখ্য করা হয়। এদিকে পিতাকে হামলার হাত থেকে বাঁচাতে এসে হামলাকারীদের আঘাতে আহত হয় মেম্বারের ছেলে নয়ন ও মৃত মোজাম্মেল হকের ছেলে আবুল কালাম নসু। আহতরা লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে হামলার ঘটনা অস্বীকার করে মোঃ ইদ্রিস মিয়া বলেন, দোকানে কোন হামলা বা লুটপাট হয়নি। তবে থাপড় চোপাড়ের ঘটনা ঘটেছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »