শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লাল পোশাকের স্যারেরা খাবার দিছে, তেরপাল দিছে
প্রকাশ: ৭ জুন, ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লাল পোশাকের স্যারেরা খাবার দিছে, তেরপাল দিছে

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি:
মেঘনার রাক্ষুসে থাবায় শেষ আশ্রয়স্থল টুকু হারিয়ে বারেক সরদার থাকেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে আবাসন প্রকল্প-২ গুচ্ছগ্রামে। ঘূর্ণিঝড় ইয়াসে তার বর্তমান আশ্রয়স্থল গুচ্ছগ্রামে আঘাত হানে। লন্ডভন্ড করে দেয় গুচ্ছগ্রামের বেশকিছু ঘরবাড়ি।
কারও কোনো সহযোগিতা না পেয়ে সর্বস্ব হারিয়ে মানেবতর জীবন যাপন করছেন ৯৫ বছর বয়সী বারেক সরদার। হঠাৎ একদল লাল পোশাকের তরুণ তার কাছে পৌঁছে দিলেন খাদ্য সহায়তাসহ ত্রাণ সামগ্রী। এতে খুশিতে চোখের পানি চলে আসে তার। বারেক সরদারের মতো মাঝের চরের দুই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের সদস্যরা। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভোলার সাতটি উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫০০ পরিবারের মাঝে শুকনা খাবার, তারপুলিন ও হাইজিন প্যাকেজ বিতরণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা ইউনিট।আবেগাপ্লুত বারেক সরদার বলেন, মেঘনায় আর তুফানে আমার ঘরবাড়ি সব কাইরা নিছে। এহন আছিলাম সরকারের দেওয়া ঘরে। হেইডাও ভাইংগা গেছে। চাল দিয়া পানি পরে ঘরে থাহা যায় না। এই লাল পোশাকের স্যারেরা খাবার দিছে, তেরপাল দিছে। এহন আর পানি পরব না। ত্রাণ বিতরণকালে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের পাশাপাশি দুর্যোগ নিয়ে কাজ করে থাকে। দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এরই ধারাবাহিকতায় ভোলা জেলার সাতটি উপজেলার ২ হাজার ৫০০ পরিবারের জন্য এই ত্রাণসামগ্রী পাঠিয়েছে। আমরা ভোলা জেলা ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করে তাদের মাঝে এই ফুড প্যাকেজ পৌঁছে দিচ্ছি। এ সময় ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ ছাড়া ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস রেডক্রিসেন্টের লাইভলিহুড ম্যানেজার অ্যান্ড ক্যাশ ফোকাল মেহেদী হাসান শিশির, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, (এনডিআরটি) সদস্য সোহাগ, এনডিডব্লিউআরটি সদস্য বরকত, ইউনিটের (এনডিআরটি) সদস্য সাদ্দাম হোসেন, এনডিডব্লিউআরটি সদস্য সাহিদ হোসেন দীপু। ভলান্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন রহমান মিম, আল-আমীন প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »