সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লেপার্ড-২ দেওয়ার একদিন পর পোল্যান্ডের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লেপার্ড-২ দেওয়ার একদিন পর পোল্যান্ডের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া বলে অভিযোগ করেছে দেশটির তেল শোধনাগার কেন্দ্র পিকেএন অরলেন। রাশিয়া থেকে ইউরোপে জ্বালানি তেল সরবরাহের অন্যতম দ্রুজবা পাইপলাইনে মাধ্যমে পোল্যান্ডে এ তেল সরবরাহ করা হত।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ড ইউক্রেনকে লেপার্ড ট্যাংকের প্রথম চালান সরবরাহের মাত্র একদিন পর রাশিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলো।

পোল্যান্ডের পিকেএন অরলেন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিগগিরই তেলের নতুন উৎস খুঁজে বের করবেন।

পিকেএন অরলেনের প্রধান নির্বাহী ড্যানিয়েল ওবাজটেক টুইটারে লিখেছেন, ‘আমরা কার্যকরভাবে জ্বালানি তেলের সরবরাহ সুনিশ্চিত করার চেষ্টা করছি। রাশিয়া পোল্যান্ডে সরবরাহ বন্ধ করেছে। তবে আমরা এর জন্য যার জন্য আমরা প্রস্তুত। মাত্র ১০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল রাশিয়া থেকে আসে। আমরা অন্যান্য উত্স থেকে আনা তেল দিয়ে এটি প্রতিস্থাপন করব।’

পিকেএন অরলেন জানিয়েছে, তারা চাইলে সমুদ্র পথে জ্বালানি আমদানির মাধ্যমে শোধনাগারগুলোতে পরিপূর্ণভাবে জ্বালানি সরবরাহ বজায় রাখতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, রাশিয়া জ্বালানি তেলে সরবরাহ বন্ধ করলেও গ্রাহকদের কাছে পেট্রোল এবং ডিজেল সরবরাহ প্রভাবিত হবে না।

এদিকে গত, ফেব্রুয়ারিতে রুশ প্রতিষ্ঠান রোজেনেফটের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে অরলেন রাশিয়ার আরেকটি তেল এবং প্রাকৃতিক গ্যাস কোম্পানি ট্যাটনেফটের সঙ্গে চুক্তির আওতায় তেল পাচ্ছিল। ট্যাটনেফট এখনো এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »