সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ল্যাব সহকারী করেন চোখের চিকিৎসা!
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ল্যাব সহকারী করেন চোখের চিকিৎসা!

কর্ণফুলী উপজেলার সাউথ চট্টগ্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং কর্ণফুলী চক্ষু হাসপাতালকে নানা অনিয়মের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী উপজেলার কলেজ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, সাউথ চট্টগ্রাম হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডায়াগনস্টিক রিপোর্টে টেস্ট ছাড়াই ডাক্তারের স্বাক্ষর করে রাখা হতো, বাহিরের ল্যাব থেকে বেশিরভাগ রিপোর্ট করিয়ে নিয়ে আসলেও ছিল না কোনো চুক্তিপত্র, ল্যাব সহকারীরা এখনো বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত, তাদের নেই কোন ট্রেনিং সার্টিফিকেট। এছাড়াও নানা অনিয়মের অভিযোগে হাসপাতালের ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিকে কর্ণফুলী চক্ষু হাসপাতালে ল্যাব সহকারীরাই চোখের পরীক্ষা নীরিক্ষা করাতেন, অপারেশন থিয়েটারে অপারেশনের যন্ত্রপাতি মরিচা ধরা। সেখানে নেই কোনো বিশেষজ্ঞ সার্জন। এরপরও ওই হাসপাতালের ল্যাব সহকারীরা রোগীদের চোখে নিয়মিত চিকিৎসা করতেন। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যানেজার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ২০১৯ সালের ৩১ অক্টোবর কর্ণফুলীর কলেজ বাজারের কর্ণফুলী চক্ষু হাসপাতালকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করেন তৎকালীন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ সামশুল তাবরীজ। ওই হাসপাতালের কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »