মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শেবাচিমের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা আরেক যুবকের মৃত্যু
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শেবাচিমের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা আরেক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মাত্র ৯ ঘন্টার ব্যবধানে বরিশাল শেল-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা বেদে যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যু হওয়া যুবক লিটন (২৫) গত ১৭ এপ্রিল রাত ৯টায় জ্বর, সর্দি এবং কাশিসহ করোনার উপসর্গ থাকা সত্যেও তথ্য গোপন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিট-৩ এর ওয়ার্ডে ভর্তি হয়।

বিষয়টি প্রকাশ পেলে ওইদিন রাত রাত ১০টার দিকে লিটন নামের ওই যুবককে করোনা ওয়ার্ডে আইসোলেশনে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে লিটনের।

বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম। তিনি বলেন, মৃত যুবক লিটন মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানী গ্রামের আব্দুল সরদারের ছেলে। সে একজন বেদে ছিলেন বলে তার স্বজনদের কাছ থেকে জানাগেছে।

এর আগে আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে আইসোলেশনে মৃত্যু হয় জাহাঙ্গির হোসেন নামের অপর এক ব্যক্তির। তার বাড়ি মঠবাড়িয়ায়। তিনিরও করোনাভাইরাসের উপসর্গ ছিল।

১৮ এপ্রিল রাত ৯টা ৫০ মিনিটে তিনি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পাশাপাশি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া বিকেল সাড়ে ৫টায় মৃত্যু হওয়া যুবকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলেও রিপোর্ট পাওয়া যায়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »