সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সংসারী হবেন এমা
প্রকাশ: ২৮ মার্চ, ২০২১, ১:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংসারী হবেন এমা

 

এমা ওয়াটসন

এমা ওয়াটসন
ইনস্টাগ্রাম

২০০০ সালে যখন অভিনয় শুরু করেছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৯ বছর। ২০০১ সালে যখন প্রথমবার ‘হ্যারি পটার’ বড় পর্দায় এল, এমা ওয়াটসন হয়ে গেলেন হারমিওন গ্রেঞ্জার। ১০ বছরে হ্যারি পটার সিরিজের ৮টি সিনেমায় এমা হয়ে উঠলেন শিশু থেকে তরুণী। আর এবার তিনি মিস থেকে হতে যাচ্ছেন মিসেস। বিয়ের আসরে সাদা গাউনে বলবেন, ‘আই ডু’। যাঁকে উদ্দেশ্য করে শব্দ দুটো উচ্চারণ করে জীবনসঙ্গীরূপে গ্রহণ করবেন, তিনি পেশায় একজন বৈধ মাদক ব্যবসায়ী। নাম লিও রবিনটন। ১৮ মাস ধরে প্রেম করছেন তাঁরা।

এমা ওয়াটসন

এমা ওয়াটসন
ইনস্টাগ্রাম

ডেইলি মেইল এমার কাছের এক মুখপাত্রের বিবৃতি দিয়ে লিখেছে, ‘প্রায় দুই বছর ধরে তাঁরা (এমা আর লিও) প্রেম করছেন। এমা তাঁর জীবনসঙ্গীর খোঁজ পেয়েছেন। তিনি সম্ভবত বাগদানও সেরে ফেলেছেন। আর এমার এখন মূল মনোযোগ পরিবারের দিকে। একটু নরম রোদে বসে কফি হাতে নিরিবিলি পত্রিকা পড়ে কাটাতে চান তিনি। আর কিছু বিকেল অজানা রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো একটি ক্যাফেতে বসে হালকা খাবারের সঙ্গে গল্প জুড়ে দিতে চান। এখন তাঁর সব মনোযোগ কেবল সংসারে।’

এমা ওয়াটসন

এমা ওয়াটসন
ইনস্টাগ্রাম

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ২০১৯ সালের অক্টোবরে এমা আর লিওর প্রকাশ্যে চুমু দেওয়ার ছবি প্রকাশ করে হইচই ফেলে দেয়। সেই দিন থেকে সবার চোখ লিওর ওপর। জানা গেছে, এমা নাকি চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘লিটল ওম্যান’ দিয়ে সু–অভিনেত্রী হিসেবে নজরকাড়া এমার সুখ্যাতি আছে নারীবাদী হিসেবেও।
ফোর্বস আর ভ্যানিটি ফেয়ার–এর মতে, তিনি হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারীদের একজন। টাইম সাময়িকীর সেরা ১০০ প্রভাবশালী নারীর তালিকায়ও নাম লিখিয়েছেন তিনি। কিন্তু এ মুহূর্তে এসব কিছুই টানছে না তাঁকে। হলিউডের রাস্তায় পথচলা তো আর কম হলো না, এবার সংসারে মন দিতে চান তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »