মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সনদ জালিয়াতি করা প্রভাষক র‌্যারের হাতে গ্রেপ্তার
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৭:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সনদ জালিয়াতি করা প্রভাষক র‌্যারের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত সনদ দিয়ে চাকরি নেওয়া মো. রেজাউল সরকার (৩৩) নামের এক প্রভাষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

রেজাউল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চিলমারী এলাকার বাসিন্দা আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি উপজেলার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকরি করছিলেন।

র‌্যাব জানায়, গোপন সূত্রে তারা জানতে পারেন- ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ এর ভুয়া বিএসসি (অনার্স) সনদ দিয়ে গত ২০ ফেব্রুয়ারি থেকে চাকরি করছেন রেজাউল। পরে র‌্যাব ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে রেজাউলের সনদ ভুয়া বলে প্রমাণ পেলে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিএসসির ভুয়া সনদ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুয়া প্রভাষক রেজাউলের বিরুদ্ধে জাল-জালিয়াতি-প্রতারণার অভিযোগে র‌্যাব বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে। রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, ওই মামলার আসামি হিসেবে রেজাউলকে বৃহস্পতিবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।’’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »