শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভোলার প্রশাসন
প্রকাশ: ২ জুলাই, ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভোলার প্রশাসন

ভোলা প্রতিনিধিঃ
সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে ভোলায় সকাল থেকে বেশ তৎপর ছিল পুলিশ,র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল থেকেই ভোলা সদর রোড, যুগিরঘোল, মহাজপট্টি, চকবাজার ও কাচাবাজারের খালপাড়সহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের ভোলা জেলার সকল উপজেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৪ জনকে ১,০৩,৯০০ টাকা জরিমানা এবং ২ জনকে ৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইউছুফ হাসান বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় বিচারক অপরাধীর অপরাধের ধরন বিবেচনায় যে কোন অংকের অর্থ কিংবা দন্ড দেওয়ার বিধান আইনে রয়েছে। তিনি আরও বলেন, কঠোর লকডাউন কঠোরভাবে পালনের জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ বিষয়ে জনগণকে বার বার সতর্ক করা হচ্ছে। কিন্তু যারা সতর্ক করা সত্বেও করোনাকালীন এ সময়ে গাফিলতি করছেন বা সরকারের নির্দেশনা মানছেন না শুধু তাদের বিরুদ্ধেই জেল-জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ভোলায় সকালে বাংলা স্কুল মোড়, সদর রোড, যুগিরঘোলসহ শহরের প্রবেশ মুখে ও বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ওই সব এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদেরকে ব্যাপক তৎপর থাকতে দেখা গেছে। পুলিশ জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দিচ্ছে না। যে সব যানবাহন রাস্তায় চলাচল করার চেষ্টা করছে তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা সঠিক কারণ দেখাতে পারেননি তাদেরকে করা হচ্ছে জরিমানা।
সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা পুলিশ ছিলেন তৎপর। এছারা তারা পুলিশের বিভিন্ন চেকপোস্ট ও কার্যক্রম পরিদর্শন করেন। এ ব্যাপারে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে ভোলা জেলা পুলিশের সকল ইউনিট মাঠে রয়েছেন। এবং জেলার প্রতিটি থানা পুলিশ কঠোর ভাবে দায়িত্ব পালনে তৎপর রয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »