সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিকদের সাথে র‌্যাব-৮ এর মতবিনিময় সভা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সাথে র‌্যাব-৮ এর মতবিনিময় সভা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন র‌্যাব-৮ অধিনায়ক মো. রইস উদ্দীন। মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের দরবার হলে আয়োজিত মতবিনিয়ম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স, ইত্তেফাক প্রতিনিধি নির্মল রক্ষিত । উপস্থিত ছিলেন দৈনিক বিপলবী বাংলাদেশ ও দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি রানা,দৈনিক পটুয়াখালী পত্রিকার বার্তা সম্পাদক সুমন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জিব দাস সহ আরো অনেকে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন,পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে র‌্যাব-৮ অত্যন্ত সুনামের সাথে কাজ করছে। র‌্যাবের বিরুদ্ধে সাংবাদিকদের কোন অভিযোগ নেই। উপকূলীয় এলাকা হিসেবে এই অঞ্চলটি মাদকের নিরাপদ রুট হিসেবে কাজ করছে। বিশেষ করে কুয়াকাটা থেকে ঢাকায় নিরাপদে মাদকের রুট হিসেবে কুয়াকাটা-মহাসড়কটি ব্যবহার হয়ে আসছে।

অধিনায়ক মো. রইস উদ্দীন বলেন, এখন থেকে পটুয়াখালী র‌্যাব ক্যাম্প জাটকা, রেনু পোনা, কারেন্ট জাল বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে। এছাড়া মাদকের বিরুদ্ধে আরো বেশী অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে কুয়াকাটা সংলগ্ন সাগর ও নদী মোহনাগুলো এ অভিযানের আওতায় আসবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এছাড়া সাগরে জলদস্যু নিধনের কার্যক্রম ঢাকা থেকে সরাসরি মনিটরিং করা হয় উল্লেখ করে তিনি বলেন, জেলেরা যাতে ইলিশ শিকারে করতে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারে সে বিষয়ে র‌্যাব সজাগ রয়েছে। আগামী দিনের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »