বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক নোমানীর বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি আসামীদের : থানায় জিডি
প্রকাশ: ১৫ জুন, ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক নোমানীর বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি আসামীদের : থানায় জিডি

স্টাফ রিপোর্টার : চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাংবাদিক নোমানীর মা ও বাবা । সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেয়ার জন্য বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ১৪ জুন সকালে। হুমকির কারনে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হামলার ভয়ে পরিবারের সবাই এখন অনিরাপদ। হুমকি দেয়ার পরই রাজাপুর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

১৫ জুন’২২ তারিখ দুপুরে রাজাপুর থানায় সাংবাদিক নোমানীর মাতা মোসাঃ পারুল বেগম একটি সাধারন ডায়েরী করেন। তিনি ডায়েরীতে উল্লেখ করেন,আমার ছেলে মামুনুর রশীদ নোমানী,আমার মেয়ে লিপি আক্তারসহ আমাদের তিনজনকে গত ৩ জুন ২২ তারিখ বিকেল অনুমান চার টায় চল্লিশ কাহনিয়া শাহরুমী বাজারে বসে রাজাপুর থানার মামলা নং ০১/৬৪ ,তারিখ :০৪/০৬/২০২২ ইংরেজী এর আসামীরা হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে খুন করার জন্য কুপিয়েছে ।

আসামী মোঃ দুলাল, পিতা :মুনসুর মোল্লা,কালু মোল্লা ,পিতা :ছন্দু মোল্লা,ফজলে হক, পিতা :গোলাপ খান, হোসেন আলী,পিতা হাফেজ,আমিনুল, পিতা :আলম সর্ব সাং চল্লিশ কাহনিয়া,থানা রাজাপুর, জেলা ঝালকাঠী উপরোক্ত মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়ে ১৪ জুন ২২ তারিখ সকাল অনুমান ৮ টার সময় আমাদের ঘরে এসে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করে এবং এও বলে মামলা তুলে না নেয়া হলে বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হবে। একই সাথে তারা আমার পুত্র মামুনুর রশীদ নোমানীর বিরুদ্ধে অসত্য মিথ্যা বানোয়াট কথা লিখে পোস্টার ছেপে বিভিন্ন স্থানে লটকিয়ে দিয়েছে।এ বিষয়ে আইনগত সহায়তা প্রয়োজন ।

লিখিত অভিযোগটি সাধারন ডায়েরী হিসেবে ডায়েরীভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানান। রাজাপুর থানা লিখিত অভিযোগটি সাধারন ডায়েরী হিসেবে গ্রহন করে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাষ প্রদান করেন।

এ ব্যাপারে রাজাপুর থানার ডিউটি অফিসার এস আই শোয়েব জানান,আমরা লিখিত অভিযোগটি সাধারন ডায়েরী হিসেবে গ্রহন করেছি এখন আইনগত ব্যবস্থ গ্রহন করা হবে।

উল্লেখ্য, উল্লেখ্য,৩ জুন’২২ তারিখ শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠীর রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে হামলা চালায় সন্ত্রাসীরা।
এলাকার চিহ্নিত জাল টাকা ও মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী দুলাল , আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আগে থেকেই ওৎ পেতে ছিল। সাংবাদিক নোমানী ঘটনাস্থলে গেলেই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে নোমানীর মা ও বোন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কোপায় সন্ত্রাসীরা। তাদের তিনজনকেই মুমূর্ষূ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »