বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সাতক্ষীরায় নদীর বাঁধ ভেঙে ৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ১:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নদীর বাঁধ ভেঙে ৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় নদীর বাঁধ ভেঙে ৯ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ” দুইদিন পরও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ মেরামত করা যায়নি। ভাঙন এলাকা দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে গ্রামের ভেতরে। ইতিমধ্যে ৯ গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়েছে পড়েছে। দ্রুত বাঁধ মেরামত করা না গেলে রাতের মধ্যে একের পর এক প্লাবিত হবে উপকূলীয় জনপদ। গত বৃহস্পতিবার বিকালে জোয়ারের তোড়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুর্গাবাটি এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। খোলপেটুয়া নদীতে চলে যায় একশ’ ফুট বেড়িবাঁধ। বাঁধের এই অংশে দেড় থেকে দুই ফুট অবশিষ্ট থাকায় লোকালয়ে পানি প্রবেশ করেনি। তবে রাত সাড়ে ১১টায় জোয়ারে সম্পূর্ণ বাঁধ ধসে প্লাবিত হতে শুরু করে জনপদ। গত বৃহস্পতিবার রাতে শ্রামনগর উপজেলার খোলপেটুয়া নদীর দুর্গাবাটি এলাকা ভাঙনের পর বুড়িগোয়ালিনী ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পশ্চিম দুর্গাবাটি, পূর্ব দুর্গাবাটি, পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, আড়পাঙ্গাশিয়ার একাংশ, ভামিয়া গ্রামের একাংশ, দাতিনাখালি গ্রামের একাংশ এবং মাদিয়া মোট ৯টি গ্রামের ওপর দিয়ে জোয়ারভাটা বইছে। ইতিমধ্যে ১০ হাজার বিঘা জমিতে শ’ শ’ প্রকল্পের রপ্তানিযোগ্য চিংড়ি ভেসে গেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, সুপেয় পানির পুকুরগুলো লোনা পানিতে সয়লাব হয়ে গেছে, গবাদিপশুর জন্য রক্ষিত খড়ের গাঁদা ভেসে গেছে। খাবার পানির সংকট দেখা গিয়েছে। গত শুক্রবার রাতের মধ্যে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন এলাকা পুরোপুরি প্লাবিত হয়ে পার্শ্ববর্তী আটলিয়া ইউনিয়নের ছোট কুপট, হেন্‌চী এলাকা দিয়ে খোলপেটুয়া নদীর  লবণাক্ত পানি প্রবেশের আশঙ্কা করেছিলেন এলাকাবাসী। ইতিমধ্যে ভাঙন শুরু হলে স্থানীয় এমপি এসএম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান পরিদর্শন করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ৩ হাজার মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বিশুদ্ধ খাওয়ার বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ২-১ দিনের মধ্যে বাঁধ মেরামত করা যেতে পারে।

দুইদিন পরও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ মেরামত করা যায়নি। ভাঙন এলাকা দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে গ্রামের ভেতরে। ইতিমধ্যে ৯ গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়েছে পড়েছে। দ্রুত বাঁধ মেরামত করা না গেলে রাতের মধ্যে একের পর এক প্লাবিত হবে উপকূলীয় জনপদ। গত বৃহস্পতিবার বিকালে জোয়ারের তোড়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুর্গাবাটি এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। খোলপেটুয়া নদীতে চলে যায় একশ’ ফুট বেড়িবাঁধ। বাঁধের এই অংশে দেড় থেকে দুই ফুট অবশিষ্ট থাকায় লোকালয়ে পানি প্রবেশ করেনি। তবে রাত সাড়ে ১১টায় জোয়ারে সম্পূর্ণ বাঁধ ধসে প্লাবিত হতে শুরু করে জনপদ। গত বৃহস্পতিবার রাতে শ্রামনগর উপজেলার খোলপেটুয়া নদীর দুর্গাবাটি এলাকা ভাঙনের পর বুড়িগোয়ালিনী ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

পশ্চিম দুর্গাবাটি, পূর্ব দুর্গাবাটি, পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, আড়পাঙ্গাশিয়ার একাংশ, ভামিয়া গ্রামের একাংশ, দাতিনাখালি গ্রামের একাংশ এবং মাদিয়া মোট ৯টি গ্রামের ওপর দিয়ে জোয়ারভাটা বইছে। ইতিমধ্যে ১০ হাজার বিঘা জমিতে শ’ শ’ প্রকল্পের রপ্তানিযোগ্য চিংড়ি ভেসে গেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, সুপেয় পানির পুকুরগুলো লোনা পানিতে সয়লাব হয়ে গেছে, গবাদিপশুর জন্য রক্ষিত খড়ের গাঁদা ভেসে গেছে। খাবার পানির সংকট দেখা গিয়েছে। গত শুক্রবার রাতের মধ্যে বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন এলাকা পুরোপুরি প্লাবিত হয়ে পার্শ্ববর্তী আটলিয়া ইউনিয়নের ছোট কুপট, হেন্‌চী এলাকা দিয়ে খোলপেটুয়া নদীর  লবণাক্ত পানি প্রবেশের আশঙ্কা করেছিলেন এলাকাবাসী। ইতিমধ্যে ভাঙন শুরু হলে স্থানীয় এমপি এসএম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান পরিদর্শন করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের ৩ হাজার মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বিশুদ্ধ খাওয়ার বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ২-১ দিনের মধ্যে বাঁধ মেরামত করা যেতে পারে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »