● ●


সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ

গণভোটের মাধ্যমে অনুমোদিত সংবিধান সংস্কারের আইনি পদ্ধতি উপেক্ষা করে একদলীয়ভাবে সংবিধান সংশোধনের উদ্যোগের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সাত দফা দাবিতে ৩১ অক্টোবর খুলনা বিভাগে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য।

আজ রোববার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

সাত দফা দাবিতে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে গোলাম পরওয়ার বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ ভোটার সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের পথে হাঁটছে। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা সরকারের এই পদক্ষেপকে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন।

সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায়ের আলোকে আইনি পদ্ধতিতে সংবিধান সংস্কার করা, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম নিয়ন্ত্রণে আনা, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট দূর করা, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা এবং জুলাই গণ–অভ্যুত্থানের গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ অক্টোবর সকাল সাতটায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই লংমার্চ শুরু হবে। যশোর শহরের মুরলীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালসহ পথে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা শেষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী জনসভার মাধ্যমে ১২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষ হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা জানান, লংমার্চ বহরে প্রায় এক হাজার যানবাহন যুক্ত হতে পারে। বহরটি ঢাকা থেকে যাত্রা শুরু করে মুন্সিগঞ্জের মাওয়া, শরীয়তপুরের নাওডোবা, রাজশাহীর কাটাখালী মোড়, খুলনার শিববাড়ী ও ফুলতলা, যশোরের মুরলীর মোড় ও ঝিনাইদহ টার্মিনাল হয়ে কুষ্টিয়া পৌঁছাবে।

কর্মসূচি চলাকালে যানবাহন চলাচলের সুবিধার্থে সড়ক-মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি লংমার্চের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চাওয়া হয়। লংমার্চের দীর্ঘ পথে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তির জন্য সংবাদ সম্মেলন থেকে আগাম দুঃখ প্রকাশ করেন জামায়াত নেতারা।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং ১১–দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »