শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাবেক মেয়র কামাল’র মৃত্যুতে শোকে স্তব্ধ বিএনপি
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাবেক মেয়র কামাল’র মৃত্যুতে শোকে স্তব্ধ বিএনপি

মামুনুর রশীদ নোমানী :
বরিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের সা‌বেক মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা আহসান হা‌বিব কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ৩১ জুলাই ‘২২ তারিখ রোববার বাদ জোহর বরিশাল জিলা স্কুল মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মুসলিম গোরস্থানে দাফন করা হবে।

শ‌নিবার রাত ১১টায় রাজধানীর বনানীর বাসভব‌নে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন তিনি। মৃত্যুকালে তার বয়স হ‌য়ে‌ছি‌লে ৬৮ বছর। তি‌নি স্ত্রী, এক ছে‌লে ও এক মে‌য়ে এবং অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

আহসান হাবিব কামালের মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তার একমাত্র ছে‌লে কামরুল আহসান রুপম।

রুপম বলেন, ‘বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতা‌লে ১৪ দিন চি‌কিৎসাধীন ছি‌লেন। শুক্রবার তা‌কে বনানীর বাসায় নি‌য়ে আসা হয়। শ‌নিবার রা‌তে হঠাৎ অসুস্থ হ‌য়ে পড়‌লে রাত ১১টায় বাসায়ই মারা যান তি‌নি।

 

উল্লেখ্য, আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার সর্বপ্রথম বরিশাল ইউনিয়নের নির্বাচিত কমিশনার ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বরিশাল পৌরসভার প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত নবগঠিত সিটি করপোরেশনের মনোনীত মেয়র ছিলেন তিনি।

এ ছাড়া ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের মেয়র নির্বাচিত হন মেয়র কামাল। বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। এর আগে বরিশাল মহানগর, পরে জেলা বিএনপির সভাপতি ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »