সারাদেশের সামাজিক কর্মসূচিতে ধ্রুবতারা বরগুনা জেলা সবার শীর্ষে
প্রকাশ: ১৫ মে, ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সারাদেশের সামাজিক কর্মসূচিতে ধ্রুবতারা বরগুনা জেলা সবার শীর্ষে

রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ

জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২০০০ সাল থেকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে পথচলা শুরু করেছিল।বর্তমানে ৪৭ টি জেলায় সক্রিয় কমিটির দ্বারা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাফল্যের ২০ বছর অতিবাহিত হয়েছে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে।বর্তমানে এটি বাংলাদেশে যুব সমাজের অহংকারের সংগঠন হয়ে দাঁড়িয়েছে। সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মসূচির অংশ হিসেবে রমজান মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।এসব কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন জেলার, জেলা ও উপজেলা কমিটি সফলভাবে সম্পন্ন করেছে কিন্তু সারাদেশের সকল জেলার কর্মসূচিকে ছাপিয়ে বরগুনা জেলা তাদের অবস্থান শীর্ষে করে নিয়েছে।
কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক অমিয় প্রাপন অর্ক চক্রবর্তী আজকে শুক্রবার ইদের দিন এক বিবৃতির মাধ্যমে বরগুনা জেলাকে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি দিয়েছে।
তিনি বিবৃতিতে বলেন,এবারের ইদ এর আগে মাসব্যাপী যে সামাজিক উদ্যোগ ধ্রুবতারা নিয়েছিল,কেন্দ্র সেই সব বিশ্লেষণ করে বরগুনা জেলাকে সারাদেশে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি দিচ্ছে। তিনি বরগুনা জেলার সভাপতি :রাসেল রানা,সাধারণ সম্পাদক: রাব্বি আহম্মেদসহ সংশ্লিষ্ট সব কমিটির সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
এবারের মাসব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে ফ্রি মাস্ক বিতরণ,ইফতার বিতরণ,ইদ উপহার বিতরণসহ আরো অনেক কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।ধ্রুবতারা বরগুনা জেলার সভাপতি,রাসেল রানার সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। একই সাথে আমরা সবাই আনন্দিত ও সবাইকে ইদ মোবারকবাদ জানাই। আমি বরগুনা জেলা শাখার সদস্য,বেতাগী ও আমতলী উপজেলা কমিটির সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।তিনি আরও বলেন,
বরগুনা জেলার মাসব্যাপী কর্মসূচির মধ্যে ছিল,বরগুনা সদর,বেতাগী ও উপজেলায় ফ্রি মাস্ক বিতরণ,বরগুনা সদরসহ নলটোনা ইউনিয়ন,বরগুনা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ, বামনা,বেতাগী ও আমতলী উপজেলায় ইফতার বিতরণ,ইদ উপহার বিতরণ,আর্থিক সহায়তাসহ আরো অনেক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়।তিনি বলেন,ধ্রুবতারা এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।আমরা এই সফলতা ধরে রাখতে চাই।জয় বাংলা,জয় ধ্রুবতারা।বাংলাদেশ চিরজীবী হোক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »