● ●


সিঙ্গাপুরের ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনারের স্বীকৃতি পেল বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেকট্রাম
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনারের স্বীকৃতি পেল বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেকট্রাম

সিঙ্গাপুরের ডিজিটাল উন্নয়ন ও তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে ‘ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। এর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান, ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএসসিএল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার স্বীকৃতি হচ্ছে ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল ট্রেড ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে নিরাপদে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি ইস্যু, আদান-প্রদান এবং স্বাধীনভাবে যাচাই করা যায়। আর তাই আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ, আন্তসংযুক্ত ও কাগজবিহীন ব্যবস্থায় এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

প্রসঙ্গত, এসএসসিএল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডকুমেন্ট ইন্টেলিজেন্স, এন্টারপ্রাইজ অটোমেশন, সাপ্লাই চেইন ফাইন্যান্সনির্ভর প্রযুক্তিসেবা দেওয়ার পাশাপাশি ডিজিটাল বাণিজ্য সেবা পরিচালনা করছে। নতুন এই স্বীকৃতি বাংলাদেশের বিকাশমান ডিজিটাল বাণিজ্যে প্রতিষ্ঠানটি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »