সিটিজেন ভয়েস ‘কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বের বাছাইয়ে বিজয়ীরা
প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ৬:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিটিজেন ভয়েস ‘কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বের বাছাইয়ে বিজয়ীরা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বেতাগীতে ‘কোরআনের আলো ঘরে ঘরে জালো’ এ শ্লোগান সামনে রেখে সিটিজেন ভয়েস ‘কোরআন তেলাওয়াত ও আযান প্রতিযোগিতা -২০১৯ ‘র দ্বিতীয় পর্বের বাছাই করা হয়। সোমবার ( ২৬ আগষ্ট ) সকাল ১০ টায় দারুল উলুম মাদ্রাসার সম্মেলন কক্ষে বাছাই সম্পন্ন করা হয়।

উন্নয়ন ও গবেষনাধর্মী অন লাইন নিউজ পোর্টাল সিটিজেন ভয়েসের প্রধান সম্পাদক সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন, ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, দারুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা এনায়েতুল্লাহ, নিয়ামতি কেরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা কাজী রুহুল আমীন জিহাদী, ঢাকা উত্তরার কেরাতুল তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার আরবী শিক্ষক মাওলান আ: হাকীম ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন, সিটিজেন ভয়েসের প্রকাশক হৃদয় হোসেন মুন্না, স্টাফ রিপোর্টার সালাহ উদ্দীন বাপ্পী ও মানব জমিনের উপজেলা প্রতিনিধি রেজাউল করিম জুয়েল।

সিটিজেন ভয়েসের বার্তা সম্পাদক অলি আহম্মেদের সঞ্চালনায় এতে বিচারকের দায়িত্ব পালন করেন, ফুলতলা আফছারিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মু: আব্দুল আউয়াল, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মু: সুলতান মাহমুদ ও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আবুবকর সিদ্দিক ।

এ সময় কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় দারুল উলুম মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থী মুহা: আ: রহমান, আব্দুল্লাহ ইমন , রহমাতপুর আলীম মাদ্রাসার ১০ ম শ্রেণির শিক্ষার্থী মো: সিফাতুল্লাহ,করুনা মোকামিয়া কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী মো : আলমগীর হোসেন, ফুলতলা আফছারিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আ: রহমান, দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী আ: কাউম এবং আযান প্রতিযোগীতায় দারুল উলুম মাদ্রাসার বিজয়ী শিক্ষার্থী মুহা: ফেরদৌস, মুহা: আ: রহমান, মুহা: আব্দুল কাউম, করুনা মোকামিয়া কামিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী মো : আলমগীর হোসেন, রহমাতপুর আলীম মাদ্রাসার ১০ ম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহিম ও ফুলতলা আফছারিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আ: রহমান এই ১২ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »