শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সিটি ভোট ও এসএসসি পরীক্ষা  পেছাল
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২০, ১:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিটি ভোট ও এসএসসি পরীক্ষা  পেছাল

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন পিছিয়ে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি করার কথা সাংবাদিকদের জানান। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিবর্তিত সময় অনুযায়ী এখন এই পরীক্ষা শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। পূর্বঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি।

সরস্বতীপূজার কারণে ভোট গ্রহণের তারিখ পেছানোর দাবিতে সোচ্চার ছিল বিভিন্ন সংগঠন। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, মেয়র প্রার্থীসহ সবাই পূজার দিনে ভোট গ্রহণের বিপক্ষে ছিল। তবে নির্বাচন কমিশন শুরু থেকেই ৩০ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসির এই সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলন করে আসছিলেন। এ পরিস্থিতিতে আজ বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘বিকেল চারটা থেকে আপনাদের অপেক্ষা করতে হয়েছে বলে দুঃখিত। আসলে একটা জটিল পরিস্থিতি ছিল, সেটা গোছগাছ করতে আমাদের সময় লেগেছে। আমরা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উদ্ভূত পরিস্থিতে নির্বাচন পেছানোয় পরীক্ষা পেছানো সম্ভব কি না। ক্যালেন্ডারে ২৯ জানুয়ারি পূজার দিন, ৩০ তারিখ নেই। সে প্রেক্ষাপটেই ৩০ তারিখ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিলাম।’

সিইসি বলেন, ‘কারও ধর্মীয় অনুভূতিতে যাতে ব্যাঘাত না আসে, সেটা বিবেচনা করে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সম্মত হয়েছি। তিনি প্রস্তুতি নিয়ে আমাকে জানিয়েছেন, ১ তারিখের পরীক্ষা তারা পেছাবে। সে কারণে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

নির্বাচনের প্রস্তুতিতে অসুবিধা হবে কি না, এমন প্রশ্নে কে এম নূরুল হুদা বলেন, ‘কোনো অসুবিধা নেই। প্রস্তুতির জন্য আমাদের অনেক কাগজ পরিবর্তন করতে হবে। পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। যে সার্কুলার দেওয়া হয়েছিল, নির্ধারণ করে পরিবর্তন করতে হবে। রিটার্নিং অফিসাররা সেটা করে নেবেন।’

নির্বাচন কমিশন কেন পূজা ও ভোটের তারিখের বিষয়টি আগে আমলে নিল না, এমন প্রশ্নে নূরুল হুদা বলেন, ‘এ বিষয়ে কোনো গ্রাউন্ড নেই। তফসিল অনুযায়ী, ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ হবে।’

ছুটির দিন হওয়া সত্ত্বেও ইসি ভবনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কক্ষে আজ বৈঠক চলে। এর আগে নির্বাচন কমিশনারদের টেলিফোন করে ইসি কার্যালয়ে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছিল। বিকেল চারটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সাড়ে চারটার দিকে। মাগরিবের কিছুক্ষণ আগে বৈঠকের বিরতি দেওয়া হয়। রাত আটটার দিকে আবার বৈঠক শুরু হয়।

কে এম নূরুল হুদার নেতৃত্বে এই বৈঠকে ছিলেন নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

জরুরি তলব করা এই বৈঠককে আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »