● ●


সিলেট টেস্ট: কিংয়ের স্টাম্প ভেঙে দিলেন তাসকিন
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিলেট টেস্ট: কিংয়ের স্টাম্প ভেঙে দিলেন তাসকিন

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫ ওভারে ১৪/১

কিংয়ের স্টাম্প উপড়ে দিলেন তাসকিন। তাসকিনের ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করে পিচে পড়ার পরও মুভমেন্ট ধরে রাখে। মিডউইকেট দিয়ে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিং। এই প্রচেষ্টায় বলের গতিপথ বুঝতেই পারেননি, পুরোপুরি পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত ছত্রখান হয়ে যায় স্টাম্প।

.

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২.২ ওভারে ৫/০

টেস্টে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। স্লিপে সাদমান ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জশুয়া ডি সিলভা। সাদমান ক্যাচটা নিতে পারেননি।

.

তিন স্পিনার, সঙ্গে দুই পেসার—সিলেট টেস্টেও এই কম্বিনেশন নিয়ে খেলছে বাংলাদেশ। তবে শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। দলে ফিরেছেন মুশফিকুর রহিমও। মিরপুরে চোটের কারণে তিনি দলে ছিলেন না।

.

সিলেটে শীতের আগমনী বার্তা। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা, মেলেনি এক চিলতে রোদের দেখাও। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। তবে থেমে নেই ক্রিকেটারদের প্রস্তুতি। টসের পরপরই স্লিপে ক্যাচিং অনুশীলনে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেনকে।

.

তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ

.

সিলেট টেস্টে টসে হেরেছে বাংলাদেশ। টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

.

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে নাজমুল হোসেনের দল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »