শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সুন্দরবনে ফিরে গেছে ফাঁড়িতে অবস্থান নেয়া তিন বাঘ
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ফিরে গেছে ফাঁড়িতে অবস্থান নেয়া তিন বাঘ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

২২ ঘণ্টা পর গহীন সুন্দরবনে ফিরে গেছে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর টহল ফাঁড়িতে অবস্থান নেয়া তিন বাঘ। শুক্রবার বিকাল ৩টার দিকে ফাঁড়ির পুকুরপাড়ে প্রথমে দুটি বাঘের দেখা মিলে। পরে তাদের সঙ্গে আরও একটি বাঘ যোগ দেয়। শনিবার সকাল ১১টা পর্যন্ত ফাঁড়ি চত্বরে তিনটি বাঘ ঘুরে বেড়িয়েছে, বিশ্রাম নিয়েছে। শনিবার বেলা ২টার আর বাঘ তিনটিকে দেখা যায়নি। এই ২২ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন ওই ফাঁড়ির সাত কর্মকর্তা-কর্মচারীরা ।
চান্দেশ্বর টহল ফাঁড়ির বনরক্ষী তরুণ মজুমদার জানান, চান্দেশ্বর ফাঁড়ির পাশেই বন্যপ্রাণীর অভয়ারণ্য। শুক্রবার বিকালে হঠাৎ করে দুটি বাঘ একসঙ্গে ফাঁড়ির ভেতরের পুকুরপাড়ে চলে আসে। তারা ঘোরাঘুরি করতে থাকে। এই পুকুরে প্রাণীরা স্বাদু পানি পান করে থাকে। ফাঁড়ির ইনচার্জ ফারুক শেখ প্রথমে বিষয়টি লক্ষ্য করেন।

পরে তিনি অন্যদেরও ডেকে দেখান। কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ দূরত্বে থেকেই বাঘগুলোকে দেখছিলেন। তারা এ সময় বাঘের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। কিছু পরে দুটি বাঘের সঙ্গে আরেকটি বাঘ এসে যোগ দেয়। তিনি বলেন, এখন বাঘের প্রজনন মৌসুম। তাই তারা একসঙ্গে চলাচল করছে।
এই টহল ফাঁড়ির আশপাশে পায়ের ছাপের দেখা মিললেও সশরীরে বাঘের দেখা খুব একটা পাওয়া যায় না বলে জানান এই বন রক্ষী।

তিনি বলেন, অনেক বছর পর টহল ফাঁড়ির ভেতরে বাঘের দেখা মিলল। প্রায় ২২ ঘণ্টা বাঘ তিনটি আর টহল ফাঁড়ির বাইরে বের হয়নি। আজ বেলা ২টার পর বাঘ তিনটি নিজেরাই বনের গহীনে ফিরে গেছে।
তিনি বলেন, বাঘগুলো যদি কোনো ধরনের হিংস্র আচরণ করত তাহলে তারা ফাঁকা গুলি ছুড়ে তাদের বনের ভেতরে পাঠানোর চেষ্টা করত। বাঘগুলো শান্ত ও স্বাভাবিক আচরণ করায় বনকর্মীরা তাদের দৈনন্দিন বিচরণ ও জীবনাচারণ উপভোগ করেছে।
এ বিষয়ে খুলনার বয়রা সরকারি মহিলা কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এসএম আলী আশরাফ বলেন, নভেম্বর মাস বাঘের প্রজননকালীন সময়। তাই এই সময়ে এরা একত্রে ঘোরাফেরা করে। তবে এ সময় এদের মেজাজ অনেক কড়া থাকে। তাই কেউ এদের বিরক্ত করলে ক্ষেপে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »